সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা

hottaদিয়া ইসলাম ,  সাভার : সাভারে পারিবারিক কলহের জের ধরে নিজের অন্তসত্তা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষন্ডা স্বামী হোসেন আলী। এঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সোলায়মান মার্কেট এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নিহতের নাম কল্পনা আক্তার (২০)। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাছেক মিয়ার মেয়ে। গত এক বছর আগে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে হোসেন আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে ঘাতক হোসেন আলী রাজ মিস্ত্রীর কাজের পাশপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লার সহযোগী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করতো বলে জানিয়েছে এলাকাবাসীরা।

স্থানীয়রা জানায়, দিন মজুর হোসেন আলী বিকেলে তার পাঁচ মাসের অন্তসত্ত্বা স্ত্রী কল্পনা আক্তারকে নিয়ে শুয়ে ছিলেন। একপর্যায়ে স্বামী হোসেন আলী (২৪) ঘুমন্ত স্ত্রীকে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় বিষয়টি পরিবারের লোকেরা বুঝতে পেয়ে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হোসেন আলীকে আটক করে এবং নিহত কল্পনা আক্তারের মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।

ঘাতক স্বামী হোসেন আলী জানায়, স্ত্রী কল্পনা আক্তারের সাথে তার বড় ভাই হাসেম মিয়ার পরকিয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর আমি তাকে সাবধান করে দেই। কিন্তু এরপরও তাদের মধ্যে সম্পর্ক চলমান থাকায় আমি কল্পনাকে গলা কেটে হত্যা করেছি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এসময় তিনি বলেন মেয়েটিকে স্বামী হোসেন আলী হত্যা করেছে। পরে কল্পনাকে মেডিকেল রিপোর্টের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এজন্য সাভার মডেল থানায় মামলা দায়েরের জন্য অভিযোগকারী পরিবারের মামলা গ্রহন করা হবে।

Related posts

Leave a Comment