লক্ষীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ শরিফকে তড়ি ঘড়ি করে জেল দেওয়া ঠিক হয়নি : মোহাম্মদ নাসিম

সাভার-ঢাকা , লক্ষীপুরের সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরিফকে তড়ি ঘড়ি করে জেল দেওয়া ঠিক হয়নি,এটা একটি দু:খ জনক ঘটনা বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি । মঙ্গলবার দুপুরে আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নয় দিন ব্যাপি ফ্রী বার্ন ও প্লাষ্টিক সার্জারী ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসময় আরও বলেন একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের…

Read More

মার্কিন নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কোন প্রমাণ নেই : রুশ রাষ্ট্রদূত

ওয়াশিংটন, ৫ ডিসেম্বর : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোন প্রমাণ নেই। সোমবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্টোনোভ সিবিএস টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের (যুক্তরাষ্ট্র) নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোন প্রমাণ নেই।’ খবর তাস’র। মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার অনিশ্চিত সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে আন্টোনোভ বলেন, ‘আমি প্রতিদিন সকালেই দু’দেশের সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা দেখতে পাই। আমি জানি না কি করতে হবে। কারণ আমি প্রশাসনের পক্ষ থেকে আরো নেতিবাচক পদক্ষেপের অপেক্ষায় থাকি।’ তবে মস্কো দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট বলে তিনি উল্লেখ…

Read More

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি অস্ত্র ও গুলিসহ মোস্তফা কামাল (৪০) নামে এক সন্ত্রাসীকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে। মঙ্গলবার নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাপ্তান বাজার এলাকার মৃত আলী আকাব্বরের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল নগরীর কাপ্তান বাজার এলাকায় মঙ্গলবার ভোর রাতে অভিযান পরিচালনা করে। এ সময় গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন আলী আকাব্বরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলের একটি ম্যাগাজিনসহ মো. মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ…

Read More

দামেস্কের কাছে ইসরাইলী বিমান হামলা

বৈরুত, ৫ ডিসেম্বর : ইসরাইলী যুদ্ধ বিমান সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইসরাইলী বাহিনী দামেস্কের কাছের জামারা এলাকাসহ একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ও অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এইসব অস্ত্র গুদামে সিরিয়া ও তার মিত্র বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে।’ তবে হামলার সঠিক লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায় নি। বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা দামেস্কে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম বলছে, ‘আমাদের আকাশ…

Read More

যে দুই কারণ দেখিয়ে অপুকে ডিভোর্স দিলেন শাকিব

ঢাকার চলচ্চিত্রের নায়ক শাকিব খান গতকাল স্ত্রী অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন। শাকিব দেশের বাইরে থাকায় আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। নোটিশে শাকিব দু’টি কারণ দেখিয়েছেন। শাকিব অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে ‘কথিত’ বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে শাকিব জানিয়েছেনে, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান। আইনজীবী জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এ তালাকের নোটিশ পাঠানো হয়েছে। তবে এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি

ঢাকা, ৫ ডিসেম্বর : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপনে বিস্তারীত কর্মসূচি গ্রহণ করেছে। ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর সকাল ৬টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৬টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবরস্থান, জগণœাথ হল প্রাঙ্গণে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে…

Read More

মাদারীপুরে যুবক খুন, আটক ২

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় কানন মোড়ল (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বসতঘরের পাশে গাছের সাথে ঝোলানো এবং কসটেপ দিয়ে হাত-পা বাধা ও মুখ আটকানো অবস্থায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় মাটির সাথে তার পা ভাঁজ করা ছিল। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একই বাড়ির গোবিন্দ মৃধা ও জগদিস মৃধা নামক দুজনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মৃত মান্নান মোড়লের ছেলে কানন বাড়িতে পাকা ভবন নির্মানের কারণে…

Read More

উইকেট নিয়ে সমালোচনা, তামিমকে ডেকেছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর পর উইকেট নিয়ে সমালোচনা করেন তামিম ইকবাল। এই সমালোচনার ধরন পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ককে তলব করে চিঠি পাঠিয়েছে বোর্ড। চিঠি পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তামিম ইকবালও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিসিবি ও তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র চিঠি পাঠানোর খবর নিশ্চিত করেছে। ঢাকায় দ্বিতীয় দফায় বিপিএল শুরুর পর প্রথম ম্যাচটিই ছিল লো স্কোরিং। ম্যাচ শেষে উভয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও…

Read More

২ মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

দুর্নীতির দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বামপন্থিদের হরতালের কারণে সময়মত আদালতে উপস্থিত না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ বেলা ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খালেদা জিয়া।

Read More

ফেব্রুয়ারির মধ্যে চালু হচ্ছে ফোর-জি

আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ চালু হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা। এ জন্য ফোর-জি নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে তরঙ্গ নিলাম নীতিমালাও চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। ফোর-জি চালুর আনুষ্ঠানিক প্রক্রিয়াও এর মাধ্যমে দেশে শুরু হয়ে গেল। বিটিআরসির চূড়ান্ত নীতিমালা অনুযায়ী, ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩ কোটি মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে)। আর ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২১৬ কোটি টাকা। ২ হাজার ১০০ মেগাহার্টজে ২৫ মেগাহার্টজ, ১ হাজার…

Read More