২ মামলায় জামিন পেলেন খালেদা জিয়া

khaledaদুর্নীতির দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার বামপন্থিদের হরতালের কারণে সময়মত আদালতে উপস্থিত না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আজ বেলা ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খালেদা জিয়া।

Related posts

Leave a Comment