বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে


শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার,১৫ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ পরিষদ সম্পাদক ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

দুপুরে সাভারের আশুলিয়ায় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের ২৯ তম ব্যাচের অরিয়েন্টেশন উদ্বোধন শেষে তিনি একথা জানান। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে । একাদশ শ্রেণির ২৫_২৬ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এতে। এ সময় দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment