ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কোনো কিছু সরানো হয়নি:শিক্ষামন্ত্রী


২৩ জুলাই ২০২২(বিবিনিউজ ):২০২১-২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০১ জনের হাতে ৫৬ লাখ টাকার চেক তুলে দেন দীপু মনি। আজ শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
২০২১-২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০১ জনের হাতে ৫৬ লাখ টাকার চেক তুলে দেন দীপু মনি। আজ শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনেছবি: প্রথম আলো
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কোনো কিছু সরানো হয়নি এবং যুক্ত করাও হয়নি, যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। বিদেশে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি–জামাত–শিবিরের বিরাট একটা অংশ এই কাজগুলো করছে।

আজ শনিবার বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘যারা এই দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা ওই সংসদ সদস্যের ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, উত্তেজিত করছে। এসব বিভ্রান্তি থেকে মানুষকে সচেতন হবে। তবে কেউ যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানাব।’

এদিকে চরাঞ্চলের শিক্ষার্থীদের বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা চরাঞ্চলে অডিও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে তাদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। কারণ, অনেক সময় চরাঞ্চলে শিক্ষক পাওয়া যায় না, আমরা সেটার দিকে নজর দিচ্ছি। চরাঞ্চলে শিক্ষকসংকট দূর করতে স্থানীয় পর্যায় থেকে নিয়োগ দেওয়ার চেষ্টা করব। যদি আমরা উপযুক্ত শিক্ষক না পাই, তবে এই অডিও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে তাদের শিক্ষার ব্যবস্থা করব। যাতে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।’

এর আগে ২০২১-২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০১ জনের হাতে ৫৬ লাখ টাকার চেক তুলে দেন দীপু মনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment