০৩ জুলাই ২০২২(বিবিনিউজ ):কোনোভাবেই সড়ক-মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। আর ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়। ‘আওয়ামী লীগ নাকি সন্ত্রাসনির্ভর রাজনৈতিক দল’-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানে, কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাস নির্ভরতা রয়েছে। ক্ষমতায়…
Read MoreDay: July 3, 2022
শিক্ষকদের মানহানি ও হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
০৩ জুলাই ২০২২(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় কলেজশিক্ষক উৎপল কুমার সরকার হত্যা এবং নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনার নিন্দা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক মাহতাব…
Read More