বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

১৩ জুলাই ২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, ‘যে কোন স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারিরীক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটিজ) শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো ডেভেলেপমেন্ট ডিজাবিলিটিজ (এনএএএনডি) এর স্থাপত্য নকশার উপস্থাপনা অবলোবনকালে একথা বলেন, পিএমও’র এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়।প্রধানমন্ত্রী শহর…

Read More

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

১৩ জুলাই ২০২২(বিবিনিউজ ) : মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। ওই কিশোরের নাম অবয়ব আহমেদ (১৬)। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবয়ব ওই এলাকার অপূর্ব সূচনার ছেলে। সে স্থানীয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুপুর ১২টার দিকে ওই কিশোর তার দুই বন্ধুর সঙ্গে কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারা ভাসতে ভাসতে স্কুল থেকে ৪০০ মিটার পূর্বে…

Read More