কিলোমিটারে ৫ পয়সা বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত

৩১ আগস্ট ২০২২(বিবিনিউজ):জ্বালানি তেলের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বুধবার রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।…

Read More

বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না : প্রধানমন্ত্রী

৩০ আগস্ট ২০২২(বিবিনিইজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশ তার উন্নয়নের ধারা থেকে কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পতিত হবে না, বরং সব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে।প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখবেন (দলের নেতাকর্মীদের) যে- বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হতে পারে না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে কেউ কেউ শ্রীলংকা বানাচ্ছে বাংলাদেশকে। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, যেহেতু আপনারা আমাদের…

Read More

চা শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ ১৭০ টাকা

২৮ আগস্ট ২০২২(বিবিনিইজ): চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং তাদের জন্য অন্যান্য সুযোগ-সুবিধা আনুপাতিক হারে বাড়ানো হবে।শনিবার সন্ধ্যায় চা বাগান মালিকদের সাথে বৈঠক থেকে বের হয়ে এই তথ্য প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের পক্ষে দৈনিক মজুরি নির্ধারণ করেছেন।তিনি আরো জানান, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ারও অনুরোধ জানিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন।চা বাগান মালিক সমিতির সভাপতি শাহ আলমের নেতৃত্বে প্রতিনিধিদলে ১৩টি চা বাগানের মালিকেরা উপস্থিত ছিলেন।মূখ্য সচিব বলেন, ‘সব কিছু আলোচনা করে যা হয়েছে…

Read More

অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কাল শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

২৮ আগস্ট ২০২২(বিবিনিইজ):আগামীকাল সোমবার থেকে আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার বেলা ৩টায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। তিনি বলেন, ৩ মাস সময় দেয়ার পরেও যারা অনুমোদন নেয়নি তাদের আর সুযোগ দেয়া হবে না। সেবার মানের উপর ভিত্তি করে বেসরকারি হাসপাতালের তিনটি ক্যাটাগরি করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি।এর আগে ২৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের সব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য…

Read More

জাবিতে আবাসিক হলের পাশে গাছ কেটে ভবন নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে স্পোর্টস কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ওই হলের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মীর মশাররফ হোসেন হলের প্রশাসনিক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। ২০১৮ সালের শেষ দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ দিকে মীর মশাররফ হোসেন হলের পাশে ছয়তলাবিশিষ্ট স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। এ জন্য হলের পাশে…

Read More

বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা বা পাকিস্তান হবে না : সেতুমন্ত্রী

২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ কষ্টে আছে। তবে এই অস্থিরতা, বাস্তবতা আমাদের সৃষ্টি নয়, আমরা বিশ্ব পরিস্থিতির মূল্য দিচ্ছি। এরকম দিন থাকবে না। মানুষের কষ্ট হচ্ছে সরকার এটা জানে। এই অবস্থাও থাকবে না। তিনি বলেন, বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা বা পাকিস্তান হবে না, উন্নত দেশ হবে। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। এই বৈরি পরিস্থিতিতেও তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী…

Read More

শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য রাষ্ট্রপতির আহ্বান

২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।‘অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা’। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখা পড়া’ হয় না এই অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্র প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।রাষ্ট্রপতি হামিদ বলেন, ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ও নিশ্চিত করতে হবে।স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি…

Read More

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল

২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ): সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার বিধানসংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। ২০১৮ সালের নভেম্বরে সরকারি চাকরি আইন প্রণয়ন করা হয়। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে একই বছরের ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। এ অবস্থায় সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধাসংক্রান্ত আইনের ৪১ (১) ধারাটি সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে হিউম্যান রাইটস…

Read More

সাভারে এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার,২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ):পূর্ব শক্রুতার জের ধরে সাভারে দিনমজুর এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই অটোরিকসা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অটোরিকসা চালকের নাম ডালিম হোসেন (৩৪),তিনি চাইরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আহত ওই অটোরিকসা চালক জানায়,রাতে নলাগড়িয়া এলাকা দিয়ে অটোরিকসায় যাত্রী নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে কয়েকজন সন্ত্রাসী আগে থেকে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলেন। এসময়…

Read More

সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই

২৪ আগস্ট ২০২২(বিবিনিউজ): সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি ঢাকা নবাবপুর হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেন। পরবর্তীকালে তিনি তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ…

Read More