স্টাফ রিপোর্টার,২৫ আগস্ট ২০২২(বিবিনিউজ):পূর্ব শক্রুতার জের ধরে সাভারে দিনমজুর এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই অটোরিকসা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অটোরিকসা চালকের নাম ডালিম হোসেন (৩৪),তিনি চাইরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আহত ওই অটোরিকসা চালক জানায়,রাতে নলাগড়িয়া এলাকা দিয়ে অটোরিকসায় যাত্রী নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে কয়েকজন সন্ত্রাসী আগে থেকে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলেন। এসময় সন্ত্রাসীরা তাকে ধরে এলোপাথারী ভাবে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে পথচারীরা তার গোঙ্গানী শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। এলাকাবাসী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আসওয়াদুর রহমান বলেন,অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
সাভারে এক অটোরিকসা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা
