২৪ আগস্ট ২০২২(বিবিনিউজ): সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি ঢাকা নবাবপুর হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেন। পরবর্তীকালে তিনি তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ…
Read MoreDay: August 24, 2022
বাংলাদেশের নারীর ক্ষমতায়নের প্রশংসা করেছে বিশ্ব ব্যাংক
২৪ আগস্ট ২০২২(বিবিনিউজ): বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাতকালে তিনি এই প্রশংসা ব্যক্ত করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, তিনি বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন এবং এর তৃণমূল পর্যায়ের উন্নয়ন দেখে অভিভূত হয়েছেন।কুমিল্লার একটি গ্রামের উদাহরণ তুলে ধরে টেম্বন বলেন, তিনি ছোট ছোট বাড়ি দেখে খুশি হয়েছেন যেখানে প্রতিটি পরিবার তাদের বাড়ির চত্বরে গাছ লাগিয়েছে এবং সবজি চাষ করছে। তিনি তাঁর আশ্রয়ণ…
Read Moreশ্রীমঙ্গলে মহাসড়ক অবরোধ করে চা-শ্রমিকদের বিক্ষোভ
২৪ আগস্ট ২০২২(বিবিনিইজ):দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান ধর্মঘটের ১২তম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকেরা। আজ বুধবার বেলা তিনটা থেকে উপজেলার সাতগাঁও চা–বাগানের চা কারখানার সামনের মহাসড়কে তাঁরা অবস্থান নেন। কর্মসূচিতে সাতগাঁও, দিনারপুর, মির্জাপুর, বৈলাছড়া, বৌলাশী, ক্লোনেল, সাইফ, ইছামতি, মাকড়িছড়াসহ বিভিন্ন চা–বাগানের হাজারের বেশি শ্রমিক সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় সড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। আজ শ্রীমঙ্গলের ৩৯টি চা–বাগানে কাজ বন্ধ রেখেছেন শ্রমিকেরা। সকালে জেরিন চা–বাগানে কাজ শুরু হলেও পরে তাঁরা কাজ বন্ধ করে ফিরে যান। বেলা একটার…
Read Moreদেশে প্রতিদিন শতাধিক মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী
২৪ আগস্ট ২০২২(বিবিনিইজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রতিবছর যক্ষ্মায় প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সে হিসাবে দিনে শতাধিক মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছেন। পরিস্থিতির উন্নয়নে চিকিৎসার আওতা বাড়ানোর পাশাপাশি সচেতনতার ওপর জোর দিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণে কমিউনিটির ভূমিকা, মানুষের অধিকার ও লিঙ্গবৈষম্য দূর করা’ নিয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বলা হয়, দেশে প্রতিবছর তিন লাখের বেশি মানুষ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন। যক্ষ্মায় মৃত্যু ও সংক্রমণ কমাতে হলে চিকিৎসা ও…
Read More