বুধবার থেকে সরকারী অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা

২২ আগস্ট ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় বিদ্যুৎ ব্যবহার হ্রাস ও যানজট লাঘবের লক্ষ্যে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং ব্যাংকের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃনির্ধারন করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন।মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সভায় যোগ দেন।সভার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘অফিসের এই নতুন সময়সূচি আগামী…

Read More

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন

২২ আগস্ট ২০২২(বিবিনিউজ): বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এখন থেকে দুদিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এ বৈঠক। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বর্তমানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউ কেউ সপ্তাহে দুদিন ছুটি রাখে। তবে সরকারি সিদ্ধান্ত হলো সাপ্তাহিক ছুটি এক দিন। তাই দেশের সরকারি স্কুল–কলেজগুলোতে সপ্তাহে এক দিন ছুটির নিয়মই মানা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে সাপ্তাহিক…

Read More

বুধবার থেকে সরকারি-স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত

২২ আগস্ট ২০২২(বিবিনিউজ):আগামী বুধবার থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মূলত, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশে বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অফিসের বিদ্যমান সময়সূচি কমানোর প্রস্তাব করা…

Read More

সাভারের আশুলিয়ায় চাঁদা আদায় চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২২(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারন ও চাঁদা আদায় চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৪। এ সময় গোপন আস্তনা থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ব্যক্তিকে।আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে আশুলিয়ার উত্তর গাজিরচটের বুড়িবাজার এলাকায় অভিযুক্ত অঞ্জনার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার উত্তর গাজিরচটের বুড়িবাজার এলাকার মৃত আমজাদের মেয়ে অঞ্জনা ভূঁইয়া (৪৫), বাগেরহাট জেলার চিলমারী থানার আরুয়াবনি গ্রামের ইলিয়াছ সরদারের ছেলে নজরুল ইসলাম (২৮), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মৌলভীরচর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মতিউর রহমান (২৮),…

Read More

বিএনপি জামায়াত দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায় :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২২(বিবিনিউজ):বিএনপি জামায়াত দেশের মানুষকে হত্যা করে সবসময় ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বিরুলিয়ার আক্রান উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি কোন দিন আন্দোলনে সফল হবে না কারণ তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাধাগ্রস্ত হয়ে দাড়ায় বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে বলেও বলেন তিনি।এর আগে প্রতিমন্ত্রী সাভারের রাজাশন এলাকায় আট নং ওয়ার্ডে শোক দিবসের এক আলোচনা…

Read More

সাভারে এক দম্পতির বিরুদ্ধে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২২(বিবিনিউজ):সাভারে পরকীয়ার কথা প্রকাশ্যে চলে আসার সন্দেহে ষষ্ট শ্রেণী পড়ুয়া আমেনা আক্তার রত্না (১২) নামের এক শিক্ষার্থীকে মারধরের করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই দম্পতি। বিষয়টি গোপন রাখলেও আজ সকালে তা সবার মাঝে জানাযানি হয়।শনিবার (২০ আগস্ট) বিকালে রত্নার মৃত্যু হয় বলে আজ সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার। ২০ আগষ্ট রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত আমেনা আক্তার রত্না সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বুড়িরটেক দক্ষিণ কাউন্দিয়া এলাকার প্রতিবন্ধী রতন…

Read More

কমিউনিটি ক্লিনিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে:ডাক্তার এবিএম আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২২(বিবিনিউজ): কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা স্ট্রাষ্টি বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ বলেছেন, কমিউনিটি ক্লিনিক আজ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হয়েছে। কমিউনিটি ক্লিনিক আছে বলেই প্রত্যন্ত গ্রামের মানুষ আজ ভাল স্বাস্থ্য সেবা পাচ্ছে এবং ভাল আছে। ঢাকার ধামরাইয়ের বারিগাঁও কমিউনিটি ক্লিনিকের গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের দ্বি মাসিক সভা নিয়মিতকরণ ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি…

Read More