সাভারে এক দম্পতির বিরুদ্ধে শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২২(বিবিনিউজ):সাভারে পরকীয়ার কথা প্রকাশ্যে চলে আসার সন্দেহে ষষ্ট শ্রেণী পড়ুয়া আমেনা আক্তার রত্না (১২) নামের এক শিক্ষার্থীকে মারধরের করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই দম্পতি। বিষয়টি গোপন রাখলেও আজ সকালে তা সবার মাঝে জানাযানি হয়।
শনিবার (২০ আগস্ট) বিকালে রত্নার মৃত্যু হয় বলে আজ সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার। ২০ আগষ্ট রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আমেনা আক্তার রত্না সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বুড়িরটেক দক্ষিণ কাউন্দিয়া এলাকার প্রতিবন্ধী রতন মোল্লার মেয়ে। সে কাউন্দিয়ার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
অভিযুক্তরা হলেন- একই এলাকার দোকান ব্যবসায়ী জালাল (৩৫) ও তার স্ত্রী লাইলি (৩০)। নিহত রত্নার ভাবী মীম আক্তার বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় দোকানদার জালালের দোকানে যান রত্না। এ সময় দোকানে দাড়িয়ে জালালের সঙ্গে পরকীয়া জনিত কথা নিয়ে বাকবিতন্ডা করছিলেন তার স্ত্রী লাইলি।
সেদিনের পরে জালালের পরকীয়ার বিষয়টি স্থানীয়ভাবে জানা জানি হলে গত ১৭ আগস্ট রতœার বাড়ি এসে তার কাছে বিষয়টি জানা জানির বিষয়ে জানতে চাইলে রত্না সেটি অস্বীকার করে।
এরপরেও তারা রত্নাকে চুলের মুঠি ধরে টেনে বাড়ির সামনেই বেধড়ক মারধর করে। স্বামী-স্ত্রী মিলে মারধর করলে আশপাশের লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়।
ওই সময় রত্নার বাবা-মা কাজের জন্য বাইরে ছিল। এরপর গত কয়েকদিন ধরে সে খারাপ লাগছে জানায়। পরে ২০ আগষ্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই রাতে সে মারা যায়।
সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ সুব্রত কুমার বলেন, ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে আলামত পাওয়া যাবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে আশুলিয়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Related posts

Leave a Comment