৮ আগস্ট ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার নেপথ্য ভূমিকা তুলে ধরে বলেছেন, প্রধান রাজনৈতিক ইস্যুতে বঙ্গমাতার সিদ্ধান্ত দেশের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। তিনি ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলাকালীন প্যারোলে বঙ্গবন্ধুর মুক্তি প্রত্যাখ্যান এবং ৭ মার্চের ভাষণ প্রদানের প্রাক্কালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের সময়োচিত সিদ্ধান্ত ও পরামর্শের উল্লেখ করে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোর ক্ষেত্রেও আমার মা যখন যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেটাই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জনে সবচেয়ে সহায়ক হয়েছে। যেহেতু আমার আব্বা মনে প্রাণে দেশের কাজ করতে পেরেছিলেন।’আজ সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা…
Read MoreDay: August 8, 2022
ঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে
স্টাফ রিপোর্টার,৮ আগস্ট ২০২২(বিবিনিউজ):ঢাকার সাভার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কোনো রকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র ময়লা ফেলার কারণে মহাসড়কের দুই ধার হয়ে উঠেছে আবর্জনার পাহাড়। এসব কারণে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটছে, অন্যদিকে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং পথচারীরাও রয়েছেন চরম বেকায়দায়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে অনেকে নানাভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসী জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণীর লোকজন রাতের আঁধারে প্রতিদিন শতো শতো টন ময়লা-আবর্জনা ট্রাকে-ভ্যানে করে ফেলছে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায়। বিভিন্ন কল…
Read Moreসাভারে নৌকাডুবিতে মৃত্যু ১
স্টাফ রিপোর্টার,৮ আগস্ট ২০২২(বিবিনিউজ):রাতের বেলা বন্ধুদের সাথে নৌকায় বেড়াতে গিয়ে অবশেষে লাশ হয়ে ঘরে ফিরলো ২৫ বছরের এক যুবক। নিহত ওই যুবকের নাম হৃদয়। সে ঢাকার সাভারের ছায়াবীথি এলাকার আলমাস হোসেনের ছেলে। রোববার সকালে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি সংলগ্ন বিলের মধ্য থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে ডুবুরীরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত প্রায় আটটার দিকে হৃদয় তার আরো ছয় বন্ধুদের সাথে বিলের মধ্যে নৌকায় বেড়াতে যায়। বিলের মধ্যে গিয়ে নৌকা ডুবে গেলে অন্য বন্ধুরা সাঁতরে তীরে উঠলেও হৃদয় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। অনেক খুঁজে হৃদয়কে পাওয়া না…
Read More