আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন : জিএম কাদের

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ):জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন। কারণ সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতি বছর তারা হাজারও কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের। জিএম কাদের আরও বলেন, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ…

Read More

পাপনের সঙ্গে বৈঠকে সাকিব

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ):বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করছেন সাকিব আল হাসান। শনিবার বিকেল ৩টার দিকে বিসিবি সভাপতি পাপনের গুলশানের আইবি ভবনে অবস্থিত বাসভবনে যান সাকিব। বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন।আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েই মূলত কথা হবে বৈঠকে। এছাড়া জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে কেন চুক্তি করলেন তার ব্যাখ্যা দেবেন সাকিব। এর আগে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় দেশে ফিরেন সাকিব।

Read More

‘বেহেশতে আছি’ বলার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ):‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই মন্তব্যের জেরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। গতকাল করা তার এই মন্তব্য সংবাদমাধ্যমের শীর্ষে জায়গা করে নেয়। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো ভাইরাল হয় বিষয়টি। এরই প্রেক্ষিতে আজ শনিবার ‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ড. মোমেন। শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে।…

Read More

যাঁরা টিকা নেননি, তাঁরা ঝুঁকিতে রয়েছেন: জাহিদ মালেক

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অল্প সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শেষ হবে। এরপর আর বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে না। এখনো করোনায় দেশে দু-একজন মারা যাচ্ছেন, তাঁরা টিকা নেননি। যাঁরা টিকা নেননি, তাঁরা ঝুঁকিতে রয়েছেন। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকদের বিশেষায়িত সেবায় স্ক্যানো ইউনিট উদ্বোধন করার সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি এখন ভালো আছে। কোভিডে মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে এবং আক্রান্তের হার ৪ ভাগের নিচে নেমে এসেছে। তবে এখনো অনেকে টিকার প্রথম ডোজ…

Read More

সাইবার অপরাধ নিয়ে সিসিএর গবেষণা :নারীরা বেশি হয়রানি ও পর্নোগ্রাফির শিকার, পুরুষেরা হ্যাকিংয়ের

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ): দেশে যাঁরা সাইবার অপরাধের শিকার হচ্ছেন, তাঁদের মধ্যে নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি হয়রানি ও পর্নোগ্রাফির শিকার হচ্ছেন। আর পুরুষেরা মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ের শিকার বেশি হচ্ছেন। অনলাইনে পণ্য কিনতে গিয়ে পুরুষদের তুলনায় নারীরা বেশি প্রতারণার শিকার হচ্ছেন। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) ‘বাংলাদেশ সাইবার অপরাধপ্রবণতা-২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গবেষণা বলছে, ৫০ দশমিক ২৭ শতাংশ মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। ছবি বিকৃত করে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে-ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানির ঘটনা ক্রমেই…

Read More