জাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত

১৩ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে এসময় আন্দোলকারীরা বলেন দুর্নীতির দায় নিয়ে উপাচার্য পদত্যাগ না করলে ক্যাম্পাসে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন।

Related posts

Leave a Comment