৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে…
Read MoreMonth: October 2019
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত ৬৫ জনের প্রাণহানি
৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত ৬৫ জনের প্রাণহানি এবং বেশকিছু সংখ্যক লোক আহত হয়েছে। একজন প্রাদেশিক মন্ত্রী এ কথা জানান। পাঞ্জাব প্রদেশের রহিমা ইয়ার খান জেলায় করাচী থেকে রাওয়ালপিন্ডি যাওযার পথে বৃহস্পতিবার তেজগ্রাম এক্সপ্রেসের ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদ বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া খবরে আমরা জানতে পেরেছি অন্তত ৬৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। মাত্র ১৮ জনের লাশ সনাক্ত করা সম্ভব বলে তিনি জানান। আহতদের পাশের ভাওয়ালপুর ও রহিম ইয়ার খানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মানবাধিকার…
Read Moreনড়িয়াকে ভাঙ্গন থেকে রক্ষায় কাজ চলছে : পানি সম্পদ উপমন্ত্রী
৩১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আগামী বর্ষাকে সামনে রেখে নড়িয়াকে পদ্মার ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী বর্ষাকে সামনে রেখে ডান তীরের রক্ষাবাঁধের কাজের অগ্রগতির বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে। বর্ষার আগেই পরিকল্পনা অনুযায়ী পদ্মার ডান তীর রক্ষাবাঁধের কাজ দ্রুততার সাথে শেষ করা হবে। উপমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে পদ্মার ডান তীর রক্ষাবাঁধের সুরেশ^র এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শামীম বলেন, গত ২৯ তারিখে একনেক বৈঠকে শরীয়তপুরের চরাত্রা,…
Read Moreসাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,৩১ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কাজে তিতাসের প্রায় ৪০ জন শ্রমিক অংশগ্রহণ করে। এলাকাবাসী জানান,প্রায় এক বছর আগে আশুলিয়ার আমতলা এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। এসময় রাইজার গুলো খুলে নেওয়া…
Read Moreচামড়াজাত খাতের প্রণোদনা আরো ৫ বছর অব্যাহতের ঘোষণা
৩০ অক্টোবর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামড়াজাত পণ্য থেকে কাঙ্খিত রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে আগামী ৫ বছর এখাতে আর্থিক প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প থেকে কাক্সিক্ষত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আর্থিক প্রণোদনা আরও অন্তত আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৩য় বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সাভারে চামড়া শিল্প নগরীর বর্ধিত প্রকল্পে আন্তর্জাতিক মান ও এলডব্লিউজি সনদ অর্জন উপযোগী…
Read Moreজাবিতে টানা চতুর্থ দিনের সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা
সাভার,৩০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবনে প্রবেশের ফটক আটকে অবস্থান নেন। সরেজমিনে দেখা যায় সকাল থেকে, নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এছাড়া পুরাতন প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অপসারণ মঞ্চ’ করে অবস্থান করছেন তারা। অবরোধের কারণে অফিসকক্ষে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে সর্বাত্মক অবরোধের কারণে অধিকাংশ বিভাগে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত…
Read Moreজাবিতে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার
সাভার,৩০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল এর বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে এঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে একাডেমিক কার্যালয়ের গেট বন্ধ করে অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক একাডেমিক কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন সহকারী প্রক্টর মহিবুর রহমান শৈবাল। পরে শিক্ষার্থীরা বাধা দিলে সহকারী প্রক্টর তাদের…
Read Moreসাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা
সাভার,৩০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। বুধবার দুপুরে বিশমাইল জিরাবো সড়কের আশুলিয়ার কুটুরিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ট্রেন্ডি আউটওয়্যাল লিমিটেড গার্মেন্টস এ বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় ট্রেন্ডি আউটওয়্যাল লিমিটেড গার্মেন্টস এ কাজ করে আসছিলেন ১২’শ শ্রমিক। পরে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন না দিয়ে না দিয়ে মালিকপক্ষ গা ঢাকা দেয়। আজ দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিশমাইল জিরাবো রাস্তা অবরোধ করে রাখেন। এসময় রাস্তার উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে…
Read Moreসাভারে যত্রতত্র ময়লার ভাগাড়
সাভার, শেখ এ কে আজাদ(বিবিনিউজ):সাভারে এক বিশেষজ্ঞ চিকিৎসক মাসুদা শিখা তার ফেসবুক শেয়ারে লিখেছেন বর্জ্য নিয়ে বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা বিভিন্ন স্থানে ফেলে রাখা হয় দিনের পর দিন,মাসের পর মাস এ যেন সাভারে যত্রতত্র ময়লার ভাগাড়, কমছেনা দূর্গন্ধ।চলাচলকারী শিশু-কিশোর,যুবক-যুবতী, নারী- পুরুষ অসহায়। দৃষ্টি কারে না স্থানীয় ও উর্দ্ধত্বন কর্তৃপক্ষের ।এ মহান উদ্যোগ কে নিবেন একটি প্রশ্ন ছুড়ে দেন বেশীরভাগ নাগরিক সমাজ? মাসুদা শিখা তার ফেসবুক থেকে শেয়ার করা হুবহুব নিম্নে তুলে ধরা হলো -সাভার বাজারে এসেছিলাম গতরাতে। পার্কিং এরিয়া নাই। নামতে হয় যেখানে যাবো, তার সামনে। চৌরঙ্গীর সামনের এই অবস্থা।…
Read Moreআজারবাইজান সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার
২৮ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত আজারবাইজান সফর সম্পর্কে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। ১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘গণভবনে আগামীকাল বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’ প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন। আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী…
Read More