বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যের যাচ্ছেন শিল্পমন্ত্রী

৮ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : তৃতীয় বিট্রিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড (বিবিবি) প্রদান অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল সকালে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। যুক্তরাজ্যের বার্মিংহামের হকলে সার্কাস রোডে অবস্থিত বিংলে হলে ১০ অক্টোবর এ পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। যুক্তরাজ্যভিত্তিক বিট্রিশ বাংলাদেশিদের সংগঠন দেশ ফাউন্ডেশন ইউকে এ অনুষ্ঠান আয়োজন করছে। এতে যুক্তরাজ্য, ইউরোপ ও বাংলাদেশের বরেণ্য উদ্যোক্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, মিডিয়া ব্যক্তিত্বসহ সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন অর্জন এবং ব্রিটিশ অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ…

Read More

পাকিস্তান শ্রীলংকার কাছে সিরিজ হারলো

৮ অক্টোবর ,২০১৯ (বিবিনিউজ) : দীর্ঘদিন ধরেই টি-২০ ক্রিকেটে এক নম্বর দল পাকিস্তান। ছোট ফরম্যাটের সেরা দল হয়েও এক ম্যাচ বাকী থাকতেই নিজ মাঠে শ্রীলংকার কাছে টি-২০ সিরিজ হারলো পাকিস্তান। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩৫ রানে হারে সরফরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল সফরকারী শ্রীলংকা। ওয়ানডে সিরিজ হারলেও, দলের সেরা তারকাদের ছাড়া টি-২০ সিরিজ ঠিকই জিতে নিলো লংকানরা। নিরাপত্তার কারনে পাকিস্তান সফরে আসেননি দলের নিয়মিত অন্তত ১০জন খেলোয়াড়। লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। আগের ম্যাচে প্রথমে ব্যাট করেই ৬৪…

Read More

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দাফন সম্পন্ন

৮ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : জেলার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গোরস্থানে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ময়না তদন্ত শেষে সোমবার রাত ১০টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ ভোরে পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদের সামনের রাস্তায় দ্বিতীয় নামাজে জানাজা, এরপর গ্রামের বাড়িতে নিজ বাসার সামনে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রোববার রাতে বুয়েটের আবাসিক হলে বেদম প্রহারে আবরার ফাহাদের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং…

Read More

আমাদের উৎসবগুলোতে আমরা এক হয়ে উদযাপন করি:প্রধানমন্ত্রী

৮ অক্টোবর, ২০১৯ বিবিনিউজ) : সকল ধর্মাবলম্বীর জন্য যথাযথ মর্যাদা ও স্বাধীনতা নিয়ে দেশে উৎসব উদযাপনের সহনীয় পরিবেশ সৃষ্টিতে তাঁর সরকার সমর্থ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উৎসবগুলোতে সবাই আমরা এক হয়ে উদযাপন করি। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা অর্জন। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে শারদীয় দুর্গোৎসবের মহা নবমীর দিনে রাজধানীর রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রদত্ত ভাষণে একথা বলেন। তিনি এ সময় দেশে এবং প্রবাসে অবস্থানকারী…

Read More

সাভারে কীটনাশক পান করে একই পরিবারের তিন শিশু গুরুতর অসুস্থ

সাভার,০৮অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে ঘরে রাখা কীটনাশক পান করে একই পরিবারের তিন শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার জনৈক মোখলেছ এর বাড়িতে এঘটনা ঘটে। শিশু তিনটির মা পারভিন বেগম জানান রাতে ওয়ারড্রপে রাখা তেলাপোকা মার কীটনাশক পাউডার খান তাদের আড়াই বছরের ছেলে আলিফ,দেড় বছরের মেয়ে মিম ও দেড় বছরের মেয়ে সুমাইয়া। পরে শিশু তিনটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এন আইসিউতে ভর্তি করা হয়। শিশু তিনটির অবস্থা আশঙ্কাজনক বলে…

Read More

ধামরাইয়ের পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্য দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন

ধামরাই,০৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকার ধামরাইয়ের বংশ নদীর উপর কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়ে পড়া বেদে সম্পাদায় ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্মিত ৫০টি দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না গ্রাম হবে শহর জানিয়ে তিনি আরও বলেন নতুন করে আবারও ১১…

Read More

আবরার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাবির শিক্ষার্থীরা

সাভার ,০৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা কারীদের বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

Read More

জাবির শিক্ষার্থীরা ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে

সাভার ,০৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা কারীদের বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

Read More