সাভার, শেখ এ কে আজাদ(বিবিনিউজ):সাভারে এক বিশেষজ্ঞ চিকিৎসক মাসুদা শিখা তার ফেসবুক শেয়ারে লিখেছেন বর্জ্য নিয়ে বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা বিভিন্ন স্থানে ফেলে রাখা হয় দিনের পর দিন,মাসের পর মাস এ যেন সাভারে যত্রতত্র ময়লার ভাগাড়, কমছেনা দূর্গন্ধ।চলাচলকারী শিশু-কিশোর,যুবক-যুবতী, নারী- পুরুষ অসহায়। দৃষ্টি কারে না স্থানীয় ও উর্দ্ধত্বন কর্তৃপক্ষের ।এ মহান উদ্যোগ কে নিবেন একটি প্রশ্ন ছুড়ে দেন বেশীরভাগ নাগরিক সমাজ? মাসুদা শিখা তার ফেসবুক থেকে শেয়ার করা হুবহুব নিম্নে তুলে ধরা হলো -সাভার বাজারে এসেছিলাম গতরাতে। পার্কিং এরিয়া নাই। নামতে হয় যেখানে যাবো, তার সামনে। চৌরঙ্গীর সামনের এই অবস্থা।…
Read MoreDay: October 28, 2019
আজারবাইজান সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার
২৮ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত আজারবাইজান সফর সম্পর্কে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। ১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘গণভবনে আগামীকাল বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।’ প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন। আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী…
Read Moreজাবির উপচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট
সাভার,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আজ সোমবার থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট ও অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসুচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। দ্বিতীয় দিনের মত এ অবরোধ ও ধর্মঘটের কারনে প্রশাসনিক কাজ ব্যহত হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন। আন্দোলনকারী শিক্ষক ও…
Read Moreআশুলিয়ার যুবলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের মামলা
সাভার ,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এবার দোকান ভাঙচুর করে ৭৬ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট ও মার্কেট দখল করার অভিযোগে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুঁইয়াসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোর রাতে আশুলিয়া থানায় এম এ খান মার্কেটের মালিক আলমগীর খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আশুলিয়া থানা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মঈনুল ইসলাম ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আরও তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে মাকসুদা বেগম…
Read More