
সাভার,২৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আজ সোমবার থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট ও অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসুচী পালন করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। দ্বিতীয় দিনের মত এ অবরোধ ও ধর্মঘটের কারনে প্রশাসনিক কাজ ব্যহত হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন।
আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় এ আন্দোলন কোন ব্যক্তি বিশেষকে অপসারণের আন্দোলন নয়। এটি একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক বিশ্ববিদ্যালয় গড়ার আন্দোলন। উপাচার্যের বিরুদ্ধে নয়, আমরা দুর্নীতিবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছি। উপাচার্যের বিরুদ্ধে যে লুটপাট ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার সুষ্ঠ তদন্তের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু প্রশাসন থেকে এই যৌক্তিক আন্দোলনকে বানচালের জন্য চেষ্টা করছে অধ্যাপক ফারজানা ইসলামকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে ১ কোটি টাকা দেওয়ার অভিযোগে গত কয়েকমাস ধরে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ব্যানারে শিক্ষক ও শিক্ষার্থীরা।
