রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জার্মানির প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

১৯ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): জার্মান সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ ভূমি রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মোমেন রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে জার্মানির সহায়তা চেয়েছেন। বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী গতমাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত চার দফা তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক…

Read More

সাভারে রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:সাভারে রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিয়া এন্ড ভিশন স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাজাশন ক্রীড়াচক্র। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য ওই স্কুল মাঠে প্রায় পঞ্চাশ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া,সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর…

Read More

আশুলিয়ায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,১৯ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে দেয়া ১ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে আশুলিয়ার দোসাইদ এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ- আশুলিয়ার দোসাইদ এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালীরা। সকালে তিতাস গ্যাস কতৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব…

Read More

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার

ধামরাই,১৯ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। শনিবার সকালে ধামরাইর জয়পুরা পাল সিএনজি পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায় রাতের কোন এক সময় ওই ব্যক্তিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ সিএনজি পাম্পের পিছনে ফেলে যায় দুর্বৃওরা পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা ও কে বা কারা তাকে হত্যা…

Read More