ইউনিয়ন পর্যন্ত নিরাপদ খাবার পানি সরবরাহে কাজ করছে বর্তমান সরকার : প্রধানমন্ত্রী

১০ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জেলা ও উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের মানুষের কাছে নিরাপদ খাবার পানি পৌঁছে দেয়া। তিনি বলেন, আমরা বর্তমানে কেবল ঢাকা নয়, বিভাগীয় শহরগুলোতেও নিরাপদ খাবার পানি সরবরাহ করছি। প্রধানমন্ত্রী আজ মুন্সিগঞ্জের লৌহজংয়ের জশলদিয়ায় পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (ফেজ-১) ঢাকার সাভারের তেতুলঝরায় ওয়েল ফিল্ড কনস্ট্রাকশন প্রজেক্ট (ফেজ-১) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের গান্ধাপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পানি ব্যবহারে সাশ্রয়ী…

Read More

আশুলিয়ায় ১২’শ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,১০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া ১২’শ পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জিরানীর টেংগুরি এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৭০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ আশুলিয়ার টেংগুরি এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। আজ সকালে তিতাস…

Read More

দুর্নীতিবাজদের কাউকেই ছাড় নয় :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতি বাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলায় সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন সরকারের কঠোর নজরদারি থাকায় এবার হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপুজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তিনি আরও বলেন শেখ হাসিনার সরকারের সময় কেউ দুর্নীতি করে পারবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলেও বলেন তিনি। মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী…

Read More

এস এম সুলতানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

সাভার,১০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরেবিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এস এম সুলতান গবেষণা কেন্দ্রের আয়োজনে এ আলোচনা সভা ও চিত্রাঙ্কান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। আলোচনা শেষে এসময় এস এম সুলতানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। অনুষ্ঠানে এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Read More