এস এম সুলতানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

সাভার,১০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরেবিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এস এম সুলতান গবেষণা কেন্দ্রের আয়োজনে এ আলোচনা সভা ও চিত্রাঙ্কান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
আলোচনা শেষে এসময় এস এম সুলতানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।
অনুষ্ঠানে এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment