
সাভার,১০ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতি বাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলায় সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন সরকারের কঠোর নজরদারি থাকায় এবার হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপুজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তিনি আরও বলেন শেখ হাসিনার সরকারের সময় কেউ দুর্নীতি করে পারবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলেও বলেন তিনি।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান সহ এসময় আরও অনেকে উপস্থিত ছিলেন।
