প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাভারে ১০ দিনের প্রশিক্ষণ শুরু


শেখ একে আজাদ,সাভার,২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঢাকার সাভারে শুরু হয়েছে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে ঐতিহ্যবাহী পেশার মানুষগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাদের এই প্রতিকূলতা দূর করে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতেই মূলত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে পেশাজীবীদের ব্যক্তিগত বৈশিষ্ট্য, আচরণ এবং অন্যদের সাথে মিথস্ক্রিয়ার দক্ষতা উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে প্রকল্পের প্রথম পর্যায় দেশের আট বিভাগের ২৭টি জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ঢাকার সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিআরডিবি প্রশিক্ষণ হলে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষিত দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পেশাগত জ্ঞান ও ব্যবসায়িক কৌশল বৃদ্ধির সহায়তা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে আজ যারা বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রেজানুর রহমান,অধিদপ্তরের সমাজ সেবা অফিসার মশিউল ইসলাম ও সাভার উপজেলা সমাজ সেবা অফিসার কেএম শহীদুজ্জামান।
সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলা উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাউছার রহমান জানিয়েছেন, এই প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। এই কর্মশালার মাধ্যমে প্রান্তিক পেশাজীবীরা আধুনিক অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয় হয়ে দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বার্তা প্রেরক

Related posts

Leave a Comment