সাভার সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার,সাভার ,২৪ জুন, ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভার সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ফজলুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক কে. এম. আবু ইহসান আল মামুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ‘বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬’-এর আহ্বায়ক সেলিম আহমেদ।


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লা । তিনি বলেন, “এইচএসসি পরীক্ষা তোমাদের শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপ পার হওয়ার জন্য তোমাদের এখন থেকেই কঠোর অধ্যবসায় এবং সুশৃঙ্খল রুটিন মেনে পড়াশোনা করতে হবে।”


তিনি আরও বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। প্রতিটি বিষয় খুঁটিয়ে পড়ার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমি আশা করি, তোমরা নিজেদের সেরাটা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজ ও পরিবারের মুখ উজ্জ্বল করবে।”
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সাফল্যের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন.ব্যাংক কলোনী মসজিদ ও মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ।

Related posts

Leave a Comment