ষ্টাফ রিপোর্টার, ৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):পুলিশ কর্মকর্তার মেয়েকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করার অপরাধে সাভারের আশুলিয়ায় ছেলের বৃদ্ধ বাবাকে হাতুরি পেটা করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় দিনে ও রাতে সন্ত্রাসীদের অত্যাচারের কারণে ওই পরিবারটি মানবেতর জীবন যাপন করছেন।
রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী বলছে,২০১৯ সালে আশুলিয়ার গণ বিশ^বিদ্যালয়ে পড়ালেখার সুযোগে পাথালিয়া ইউনিয়নের মাদারটেক এলাকার সাবেক সরকারী কর্মচারী রসুল হকের ছেলে রাজিব মিয়ার সাথে ধামরাইর বর্তমানে মানিকগঞ্জে কর্মরত পুলিশ কর্মকর্তা শাহীন পারভেজের মেয়ে সামিয়া প্রেমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর পর ছেলে ও মেয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করেন। বিয়ের পরে নিজের মেয়ের বিয়ের কথা মেনে নিতে না পারায় মেয়ের বাবা পুলিশ কর্মকর্তা শাহীন পারভেজ গেল বছরের নভেম্বর মাসে নিজের মেয়েকে অপহরণ করার অভিযোগ তুলে ছেলের পরিবারের পাঁচ সদস্যের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করে। এ মামলায় সবাই আদালত থেকে জামিন নিলে মেয়ের বাবা আবারও রাজধানীর মোহাম্মদপুর থানায় মেয়ের স্বামী রাজিব মিয়াসহ চার জনের নাম উল্লেখ করে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও টাকা পয়সা ছিনতাইয়ের মামলা করেন। পরে সেই মামলায় আবারও সবাই জামিন নিলে গত তিন ডিসেম্বর ছেলের পরিবারের সদস্যরা অপহরণ মামলার মাইক্রোবাসে করে আদালতে হাজিরা শেষে নিজ বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় একদল দুর্বৃও শাঠি সোটা নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় তাদের বহনকৃত চলন্ত মাইক্রোবাস থামিয়ে তাদের উপর হামলার চেষ্টা করে। কিন্তু তাদের ডাক চিৎকারে স্থানীয় মানুষদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃওরা পালিয়ে যায়। এরপর গতকাল রাতে ছেলের বাবা রসুল হক মাদারটেক এলাকা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে ধরে প্রকাশ্যে হাতুরি পেটা করে তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে পথচারীরা তার গোঙ্গানী শুনে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাকে মেরে ফেলবে এই আতঙ্কে তিনি হাসপাতালে চিকিৎসা না নিয়েই নিজ বাড়িতেই চিকিৎসা সেবা নিচ্ছেন। এদিকে সকাল ও সন্ধ্যা পর্যন্ত সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ওই পরিবারের আশেপাশে মহড়া দেওয়ায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন খেয়ে না খেয়ে কোন রকম চলছে তাদের বসবাস। এদিকে এঘটনার পর থেকে ছেলের পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় মেয়ের বাবার বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে আশুলিয়া থানা পুলিশ অভিযোগ পত্র গ্রহণ করেননি বলে অভিযোগ করেন ছেলের পরিবারের সদস্যরা।
অন্যদিকে স্বামীর বাড়ি থেকে নিজের মেয়েকে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার নিজের বাবা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ওই পুলিশ কর্মকর্তার মেয়ে। এর পর স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ার অফিসার ইনচার্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এবিষয়ে ওই পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
এলাকাবাসী বিষয়টি সমাধানের দাবি করেছেন উপজেলা প্রশাসনের কাছে।
বাবার বিরুদ্ধে মেয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ
