ষ্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর, ২০২০(বিবিনিউজ):শনিবার সকাল ১০ টার দিকে শুশুক শ্রেণির মিঠা পানির ডলফিন বিক্রির উদ্দেশ্যে ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে আধ ঘন্টাব্যাপী বালুমাটির উপর রেখে দেয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিভাগের সহযোগিতায় মৃতপ্রায় ডলফিনটিকে উদ্ধার করা হয় এবং এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা তাদের স্বীকারোক্তিতে জানান, গতকাল আনুমানিক রাত ১.৩০ টায় দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর এলাকায় মৎস্য শিকার করতে গিয়ে তাদের বরশিতে ডলফিনটি ধরা পড়ে। উল্লেখ্য, তারা কেউ মৎস্যজীবী নন। ঘিওর থানার পানির হাউজে রেখে ডলফিনের আঘাতপ্রাপ্ত স্থানে ভেটেরিনারি ডাক্তার এবং মৎস্য বিভাগের সহযোগিতায় প্রাথমিক…
Read MoreDay: December 6, 2020
মেসির মতো খেলোয়ার পেতে ১০০ বছর অপেক্ষা করতে হবে
৬ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ ডেস্ক):এ এক নিরন্তর আলোচনা—সর্বকালের সেরা ফুটবলার কে? বিতর্কটা আগে ছিল ফুটবলসম্রাট পেলে আর ডিয়েগো ম্যারাডোনার মধ্যে। সেই বিতর্কের ফাঁকে ফাঁকেই কেউ আবার টেনে এনেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। ম্যারাডোনার মৃত্যুর পর অনেকেই ভেবেছিল, আলোচনাটা কিছুদিনের জন্য হলেও থেমে থাকবে। কিন্তু কোথায় কী, সেরার বিতর্ক চলছেই। সবশেষ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেভানডফস্কিকে। আর্জেন্টিনার পত্রিকা ওলে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির কাছে জানতে চেয়েছিল, সময়ের সেরা কে? এ প্রশ্নের উত্তরে লেভানডফস্কি তো মেসির প্রশংসায় পঞ্চমুখ। ওলেকে তিনি বলেছেন, ‘সে অসাধারণ এক খেলোয়াড়। ফুটবল ইতিহাসের অন্যতম…
Read Moreদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু
৬ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৬৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ।…
Read Moreবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল
ষ্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ।সাভার থানা যুবলীগের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Moreআপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগে সাভারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার,৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) :সাভারে এক কলেজ শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আহমেদ সজল নামে (২৫) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। । সে পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও বেসরকারি ইস্টার্ন ইউনির্ভাসিটির ইংলিশ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ রোববার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, ওই শিক্ষার্থী গেন্ডার এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার…
Read Moreসাভার ও আশুলিয়ায় ইয়াবাসহ ১১জন মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার,৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করেছে র্যাব ৪। শনিবার (৫ ডিসেম্বর) রাতে তাদের সাভারের কলমার জিনজিরা ও আশুলিয়ার তালপট্টি এলাকা থেকে আটক করা হয়। র্যাব ৪ জানায়, খবর পেয়ে সাভারের কলমার জিনজিরা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আজম মোল্ল্যা নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে ৭২৫ পিস ইয়াবাসহ তারা আটক করে। অন্যদিকে, আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড, খাতা ও ৩৩ হাজার ১১৫…
Read Moreভাস্কর্য ভাংচুরের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা হবে : ওবায়দুল কাদের
৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। যারাই জড়িত ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে। পবিত্র সংবিধান ও দেশের আইন পরিপন্থি কোন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, মন্তব্য ও আচরণ বরদাস্ত করা হবে না।’ওবায়দুল কাদের আজ রোববার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ ভবন এলাকার…
Read More