সাভার ও আশুলিয়ায় ইয়াবাসহ ১১জন মাদক ব্যবসায়ী আটক


স্টাফ রিপোর্টার,৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব ৪। শনিবার (৫ ডিসেম্বর) রাতে তাদের সাভারের কলমার জিনজিরা ও আশুলিয়ার তালপট্টি এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব ৪ জানায়, খবর পেয়ে সাভারের কলমার জিনজিরা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আজম মোল্ল্যা নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে ৭২৫ পিস ইয়াবাসহ তারা আটক করে।

অন্যদিকে, আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড, খাতা ও ৩৩ হাজার ১১৫ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: আব্দুর রাজ্জাক, বেল্লাল হোসেন, মাসুদ রানা, রাজু মন্ডল, বাদশা মিয়া, নুরুল ইসলাম খলিফা, কামরুল সরদার, মঞ্জুরুল ইসলাম, ইসরাইল হোসেন এবং রবিউল ইসলাম।

এ বিষয়ে র‌্যাব ৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটকৃতদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment