রোগা হতে শ্রদ্ধা কাপুরের মাসে খরচ দেড় লাখ টাকা!

shraddhakapoor7593ডেস্ক রিপোর্ট: শ্রদ্ধা কাপুর এমনিতেই সূক্ষ্ম-তনু। এতই রোগা, যে বলিউডের অনেক নায়িকা ভাবেন শ্রদ্ধা কাপুরকে ফিটনেসের জন্য কোনও খরচ করতেই হয় না। কিন্তু তিনি নাকি আরও রোগা হবেন! আর তার জন্য মাসে খাবারের পিছনে খরচ করছেন দেড় লাখ টাকা!

বলিউডে রোগা হওয়া মানে তো না খেয়ে বসে থাকা! করিনা কাপুরের জিরো ফিগার ডায়েটের কথা মনে আছে? পরিণীতি চোপড়াও ফিটনেস মেকওভারের আগে প্রায় হরিমটর খেয়েই থাকতেন! সদ্য আলিয়া ভাট বলেছেন, শাহরুখ সারাদিন কফি ছাড়া কিচ্ছু খান না, এবং শট নেওয়ার সময় তার পেট গুড়গুড় করে! কিন্তু শ্রদ্ধা কী এমন ডায়েট শুরু করলেন যে তাকে এই পর্যায়ে পকেট শূন্য করতে হচ্ছে?

আসলে রোগা হওয়ার জন্য শ্রদ্ধা একজন সেলিব্রিটি ট্রেনার এবং নিউট্রিশনিস্টকে রেখেছেন। তিনিই শ্রদ্ধার এই বহুমূল্য ডায়েট বানিয়েছেন। নায়িকা এখন দিনে ছ’টা মিল খাওয়ার প্রসেসে আছেন। আর তার যা উপকরণ, সেগুলোর দাম চোকাতেই দেড় লাখ টাকা বেরিয়ে যাচ্ছে মাসে!

মিতু/বিবি নিউজ/৪৩৩

Related posts

Leave a Comment