ডেস্ক রিপোর্ট: রাজধানীর আদাবর এলাকা থেকে কাকলী খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে আদাবর থানা পুলিশ। কাকলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, কাকলী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামী খবর দেন। সেই খবরের পরিপ্রেক্ষিতে বাসা থেকে কাকলীর লাশ উদ্ধার করা হয়। এসআই আরো জানান, মৃত নারীর স্বামী দীপ্ত টিভির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত। তিনি নিজেই থানায়…
Read MoreDay: December 3, 2016
প্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ
ডেস্ক রিপোর্ট: ১৯৭৯ সালে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ব্যক্তি তাইওয়ানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেননি। সেই প্রথা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। সরাসরি কথা বলেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে। শুক্রবার স্থানীয় সময় ফোনে কথা বলেন দুই প্রেসিডেন্ট। ট্রাম্পের অন্তর্বর্তীকালীন দল জানিয়েছে, ফোনালাপে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের বিষয়ে নজর দেন দুই প্রেসিডেন্ট। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এই আলাপন চীনকে ক্ষুব্ধ করতে পারে। কারণ, চীন তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ মনে করে। ফোনালাপের বিষয়ে এক টুইটে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায়…
Read Moreটঙ্গীতে ১০ বস্তা ফেনসিডিলসহ ট্রাকচালক আটক
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ১০ বস্তা ফেনসিডিলসহ আজাহার হোসেন (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আজাদের বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে জানা গেছে।গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মো. সাখাওয়াৎ হোসেন জানান, রাত ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট মো. মারুফ টঙ্গী বাজার এলাকায় একটি ট্রাক (পাবনা-ট-০২-০০৮৩) থামান। এরপর ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১০ বস্তা ও একটি কার্টনে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। মিতু/বিবি নিউজ/৩৯৭
Read Moreচুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী সদস্য আটক
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) নেতা রুস্তম আলীকে (৩৬) আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে র্যাব একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এরপর রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে হায়দারপুর গ্রামের মাঠ থেকে আটক করা হয় আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের আব্দুল গফুরের…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে তাঁর সদ্য সমাপ্ত হাঙ্গেরি সফরের ফলাফল তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা বলেন। শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে গত ২৭ থেকে ৩০ নভেম্বর চার দিনের দ্বিপক্ষীয় সফরে হাঙ্গেরি যান পাশাপাশি বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬তে অংশ নেন। মিতু/বিবি নিউজ/ ৩৯৫
Read More