ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বোয়ালখালী থানাধীন গোমদন্ডী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মিতু/বিবি নিউজ/৫৯৩
Read MoreDay: December 18, 2016
ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশে কাল থেকে ইউএস-বাংলা অতিরিক্ত ২টি ফ্লাইট
ডেস্ক রিপোর্ট: আজ রোববার থেকে বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে সপ্তাহে আরো দু’টি অতিরিক্ত ফ্লাইট চালু করবে। এতে আজ থেকে ইউএস-বাংলা ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এই রুটে ইউএস-বাংলা ১১ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-মাস্কাট রুটের ফ্লাইট পরিচালিত হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে ন্যূনতম ওয়ানওয়ের ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা। এছাড়া ঢাকা থেকে মাস্কাট রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা এবং চট্টগ্রাম…
Read Moreমুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে : অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভারত ও রাশিয়ার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে শুক্রবার রাতে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৯জন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী চট্টগ্রাম বন্দরের ‘মাইন সুইপিংয়ে’ অংশ নেওয়া সোভিয়েত ইউনিয়নের পাঁচজন সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। একাত্তরের মিত্রবাহিনীর ভারতীয় সদস্য এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই সংবর্ধনা দিয়েছে। ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদানের কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে,…
Read Moreনিউজিল্যান্ডে বাংলাদেশ দল
ডেস্ক রিপোর্ট: সিডনির সময় সকাল ৭টা থেকে দৌড়ঝাঁপের শুরু। সকাল ১০টায় অকল্যান্ডের বিমান ধরে প্রায় সাড়ে ৩ ঘণ্টার ফ্লাইট। স্থানীয় সময় বিকেল ৪টায় অকল্যান্ডে অবতরণ। সড়কপথে বাংলাদেশ দল এখন আছে ওয়াঙ্গেরির পথে। আগামী ২২ ডিসেম্বর সেখানেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনো বাংলাদেশ দল রাস্তায়। ওয়াঙ্গেরির ডিস্টিংসানস হোটেলে পৌঁছাতে আরও ঘণ্টা খানেক। টিম বাস থেকেই মুঠোফোনে দলের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, সিডনি থেকে অকল্যান্ড বিমানযাত্রা ছিল নির্বিঘ্ন। তবে ভ্রমণ নিয়ে প্রায় সারা দিনই ধকল সামলাতে হওয়ায় খেলোয়াড়রা ক্লান্ত। আগামীকাল…
Read Moreসন্তানহীনতার কারণ ও করণীয়
ডেস্ক রিপোর্ট: সন্তানহীনতার জন্য আমাদের সমাজ সবসময়ই আঙুল তোলে মেয়েদের দিকে৷ দায়ী করে তাদের৷ চরম অপমানে প্রতি মুহূর্তে বিঁধে দেয় তাদেরকে৷ কিন্তু এখন প্রমাণিত হয়েছে সন্তানহীনতার জন্য মেয়েরাই শুধু দায়ী নয়। সন্তানহীনতার জন্য দায়ী হতে পারে পুরুষও। প্রমাণও হয়েছে যে, দাম্পত্য জীবনে সন্তানহীনতার জন্য ৫০ শতাংশ ক্ষেত্রে স্বামীর সমস্যা থাকে৷স্বামী-স্ত্রী কোনওপ্রকার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া ১২-১৮ মাস সহবাস করেও সন্তানলাভে অক্ষম হলে, প্রাথমিকভাবে তাকে সন্তানহীনতা বলা হয়৷ আবার দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টার সময় ১২ মাসের মধ্যে সন্তানধারণ করতে না পারলে তাকে সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে৷ এ ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর শারীরিক…
Read Moreপৃথক স্থান থেকে ৩ মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সাভারের ডগরমোড়া, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর ও ঘোষবাগ এলাকা থেকে আজ সকালে তিনটি মরদেহ উদ্ধার করে সাভার ও আশুলিয়া থানা পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার (ওসি) মোহসিনুল কাদির জানান, কী ভাবে তাদের মৃত্যু হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। মিতু/বিবি নিউজ/৫৮৭
Read Moreপারফেক্ট ঠোঁট পেতে করণীয়
ডেস্ক রিপোর্ট: বছরের শেষ মানেই পার্টি, আউটিং, পিকনিক, বিয়ে বাড়ি আরও কত কী৷ আর সব জায়গায় সেরা লুক পাওয়ার জন্য দরকার সুন্দর ঠোঁট৷ আর সেই ঠোঁটকে সুন্দরকরে সাজাতে দরকার মানানসই রং বা লিপিস্টিক। জেনে নিন, কোন সময়ে কোন রঙের লিপিস্টিকে আপনার ঠোঁট হয়ে উঠবে আরও আকর্ষণীয় ১। লাল-মেকআপকে আরও সুন্দর করে তুলতে লাল রঙের লিপস্টিকের জুড়ি মেলা ভার৷ তাছাড়া লাল রং সব স্কিন টোনেই ভালো লাগে৷ যে কোনও পার্টি বা বিয়েবাড়িতে এই লিপ কালার ব্যবহার করা যেতেই পারে৷ মুখকে আরও উজ্জ্বল করে তুলবে এই রঙটি৷ তাছাড়া হালকা করে ব্যবহার করলে…
Read Moreইন্দোনেশিয়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১৩
ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ওই এতে বিমানে থাকা ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে দেশটির প্রত্যন্ত পাপুয়া প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগের কার্যনির্বাহী পরিচালক আইভান আহমাদ রিশকি টিটুসের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিধ্বস্ত বিমানটি হারকিউলিস সি-১৩০ প্রশিক্ষণ বিমান। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে বিমানটি তিমিকা বিমানবন্দর থেকে ওয়ামেনা শহরের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু পথে লিসুয়া পর্বতমালার ওপর বিধ্বস্ত হয় বিমানটি। আইভান আহমাদ আরো জানান, দুর্ঘটনাস্থল শনাক্ত করে নিহত ব্যক্তিদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ…
Read More‘প্রসবের একমাস পরেই ফিরব আমি’
ডেস্ক রিপোটর্: সাধারণত সন্তান জন্ম দেওয়ার পর মেয়েদের শরীর মুটিয়ে যায়। তার ওপর ধকলটাও কম যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নায়িকারা সন্তান প্রসবের পর রূপালি পর্দায় ফিরতে বেশ খানিকটা সময় নেন। তবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন, প্রসবের এক মাসের ভেতরেই নাকি অভিনয়ে ফিরবেন তিনি! ডিসেম্বরের শেষের দিকে প্রথম সন্তান প্রসবের কথা রয়েছে কারিনা কাপুর খান-এর। তবে এরই মধ্যে সাইফিনার সন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বলিউড। সম্প্রতি গর্ভবতী অবস্থায় ‘লাক্স গোল্ডেন রোজ এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা। সেখানে উপস্থাপক অর্জুন কাপুর তাকে জিজ্ঞাসা করেন, কবে ‘হাই হিল’…
Read Moreসাভার থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী মানিকগঞ্জে উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সাভার থেকে অপহরণের একমাস তিনদিন পর আজ সকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড থেকে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে সিংগাইর গোলাডাঙ্গা বাস্তা এলাকার মহিলা মাদ্রাসার ছাত্রী আয়েশা আক্তারকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে অসুস্থ অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। অপহরণকারীকে আটক করতে পুলিশি অভিযান চলছে। …
Read More