‘প্রসবের একমাস পরেই ফিরব আমি’

k_k_bdpডেস্ক রিপোটর্: সাধারণত সন্তান জন্ম দেওয়ার পর মেয়েদের শরীর মুটিয়ে যায়। তার ওপর ধকলটাও কম যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নায়িকারা সন্তান প্রসবের পর রূপালি পর্দায় ফিরতে বেশ খানিকটা সময় নেন। তবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানিয়েছেন, প্রসবের এক মাসের ভেতরেই নাকি অভিনয়ে ফিরবেন তিনি!

ডিসেম্বরের শেষের দিকে প্রথম সন্তান প্রসবের কথা রয়েছে কারিনা কাপুর খান-এর। তবে এরই মধ্যে সাইফিনার সন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বলিউড। সম্প্রতি গর্ভবতী অবস্থায় ‘লাক্স গোল্ডেন রোজ এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা। সেখানে উপস্থাপক অর্জুন কাপুর তাকে জিজ্ঞাসা করেন, কবে ‘হাই হিল’ এ  প্রত্যাবর্তন করবেন তিনি।

এমন প্রশ্নের জবাবে কারিনা বলেন, “আমি প্রসবের একমাস পরেই ফিরব আগের মতো!” এ সময়  অর্জুনকে ঠাট্টা করে কারিনা আরও বলেন, “তুমি তো ‘কি অ্যান্ড কা’ তে আমার স্বামী ছিলে। তোমারই উচিত হাই হিলে থাকা, আমার না!”

 

মিতু/বিবি নিউজ/৫৮৪

Related posts

Leave a Comment