ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান,সাভার-ধামরাইসহ ঢাকা জেলার পাঁচ উপজেলায় ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচি পালিত


ষ্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ) :প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে যুক্ত ছিলেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া পার্শ্ববর্তী সাভার,কেরানীগঞ্জ উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে একই কর্মসূচি পালিত হয়। ঢাকা-২ আসন সাভার ও কেরানীগঞ্জের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের উপস্থিতিতে ও নির্দেশনায় এ কর্মসূচী পালিত হয়।

এই নির্দেশনার আলোকে ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জসহ ঢাকা জেলার ৫টি উপজেলায় পৃথক পৃথক ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই বিশেষ কর্মসূচি পালিত হয়েছে।
ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজউদ্দিন। এ ছাড়া ঢাকা জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যথাযথ মর্যাদায় ও গুরুত্বের সাথে এই তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জনবহুল স্থান, বাজার ও অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ,পরিস্কার পরিচ্ছন্ন ও মাইকিং করা হয়।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়।


এ কর্মসূচীতে স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপজেলা পর্ষায়ের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment