ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,১৯ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার উপজেলার দেপাশাই বয়েজ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় বিভিন্ন দলের খেলোয়ারদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দেপাশাই বয়েজ ক্লাবের সভাপতি ও ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক, বিশেষ…

Read More

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। প্রতি বছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়ে থাকে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি একযোগে উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয়…

Read More