কংক্রিটের পাখিদের ঠিকানা ‘আকাশ নীড়’ ঢাকা জেলা প্রশাসকের ছাদে

শেখ বাশার,১৭ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):কংক্রিটের নগরী রাজধানী ঢাকা। চারদিকে শুধু ইট-পাথর আর ব্যস্ততা। বাড়ছে ভবনের উচ্চতা, কমছে সবুজের পরিসর। হারিয়ে যাচ্ছে পাখির নিরাপদ আশ্রয়, কমছে খোলা আকাশ আর প্রকৃতির সান্নিধ্য। এমন বাস্তবতায় ঢাকার একটি ছাদে তৈরি হয়েছে ভিন্ন এক ঠিকানা‘আকাশ নীড়’।পাখির রাজ্যে স্বাগতম এই শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ ছাদ বাগানে একসঙ্গে মিলেছে সবুজ, ফুল, ফল, জলাধার, পাখির খাবার ও নিরাপদ আশ্রয়। উদ্দেশ্য শুধু একটি ছাদকে সবুজে সাজানো নয়, বরং নগরের বুকে হারিয়ে যেতে বসা জীববৈচিত্র্যের জন্য তৈরি করা একটি নিরাপদ পরিসর।বুধবার ‘আকাশ নীড়’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে…

Read More