শেখ এ কে আজাদ,৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পেশা হিসেবে খেলাধুলা, বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ডিআইইউ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে ঢাকার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেনেদ্র ‘পেশা হিসেবে খেলাধুলা, বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ডিআইইউ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব…
Read MoreDay: September 7, 2026
ধামরাইয়ে উন্মুক্ত জলাভূমি ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাই উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানখেত ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ধামরাইয়ের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আক্কাস আলী ও শাজাহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার এবং কুল্লা…
Read Moreরোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। তারেক রহমান আরো বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ…
Read More