ধামরাইয়ে উন্মুক্ত জলাভূমি ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাই উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানখেত ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ধামরাইয়ের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আক্কাস আলী ও শাজাহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার এবং কুল্লা ইউনিয়নের প্রশাসক ইন্সট্রাক্টর জোহরা খাতুন পলি।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচির আওতায় একই দিনে উপজেলা ক্যাম্পাসের পুকুর, কুল্লা ইউনিয়নের কাকনাইন আশ্রয়ণ প্রকল্প, বাস্তা আশ্রয়ণ প্রকল্প এবং বেড লাইন বিল (পাল্লি)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়। সংশ্লিষ্টরা জানান, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং গ্রামীণ জনপদে আমিষের চাহিদা পূরণের লক্ষে সরকারের এমন জনকল্যাণমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related posts

Leave a Comment