৮ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে ড. খলিলুর রহমান মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। এসময় তিনি সভাপতি হিসেবে আগামী…
Read MoreDay: September 8, 2026
ধামরাইয়ের বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকার উন্নয়নের সহায়তা প্রদান করেন হ্যালো ডিসি
শেখ এ কে আজাদ,৮ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):একটি নিজের ঘর, একটু নিরাপদ ঠিকানা আর সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ—এই স্বপ্ন নিয়েই তিন দশক কেটে গেছে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর বেদে পল্লীর বহু পরিবারের। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে কখনো নৌকায়, কখনো অন্যের জায়গায় বসতি গড়ে দিন কাটিয়েছেন তারা। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসানের পথে। স্থায়ী আবাসনের জন্য খাসজমি, পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং পল্লীর উন্নয়নে ৫ লাখ টাকার সহায়তা পেয়েছেন তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা হস্তান্তর করেন ঢাকা জেলার জেলা প্রশাসক…
Read Moreডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৮ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন।আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর…
Read More