বেনাপোলে ১৮ স্বর্ণবারসহ ভারতীয় আটক

goldযশোর, ১৭ অক্টোবর : যশোরের বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণবারসহ শ্রবণ বিশ্বাস (৫০) নামে এক ভারতীয়কে আটক করেছে বিজিবির সদস্যরা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমান্তে ঘিবা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক শ্রবণ বিশ্বাস স্বর্ণবারগুলি ভারতে পাচারের চেষ্টা করছিল। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার চইড়গাছি গ্রামের বিরেন্দনাথ বিশ্বাসের ছেলে।

৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment