স্বেচ্ছাসেবক হিসেবে রোহিঙ্গাদের মাঝে অভিনেত্রী ঊর্মিলা

জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন। মিয়ানমার থেকে আসা অসহায় নারী-শিশুদের মাঝে গত ২৪ সেপ্টেম্বর ত্রাণ বিতরণ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এই মহৎ কাজের জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। জানা গেছে, বিদ্যানন্দ নামের একটি সংগঠনের হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন ঊর্মিলা। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন কাজ করেছেন এই তারকা অভিনেত্রী। এসময় মিয়ানমার থেকে আসা কিশোরী মেয়েদের সঙ্গে কথা বলে তুলে দেন স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও ত্রাণ হিসেবে খিচুড়ি, বিস্কুটসহ মেয়েদের জন্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদিও বিতরণ করেন তিনি। সামাজিক কাজে ঊর্মিলার অংশগ্রহণ তার…

Read More

ভোলায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলে আটক

ভোলা, ৩ অক্টোবর : সদর উপজেলা ও চরফ্যাসন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার ভোর রাতে চরফ্যাসনের বুড়া গৌরাঙ্গ নদী থেকে ৩ জন ও রাতে সদরের মেঘনা থেকে ৬ জনকে আটক করা হয়েছে। চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বাসস’কে বলেন, উপজেলার চরমানিকা এলাকার বুড়া গৌরাঙ্গ নদী থেকে আটকরা হলো ডেসু মাঝি (৪৫), খলিলুর রহমান (৬০) ও মো. সিডু (১০)। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাতে সদরের মেঘনা নদীর ইলিশা পয়েন্ট থেকে ৪জন জেলে…

Read More

ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব : তথ্যমন্ত্রী

ঢাকা, ৩ অক্টোবর : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ মিয়ানমার এবং জাতিসংঘের নেতৃত্বে ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। দ্বিপাক্ষিক উদ্যোগের পাশাপাশি এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য ত্রিপাক্ষিক উদ্যোগ দরকার উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের ভূমিকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধানের প্রক্রিয়া চলছে। কফি আনান কমিশনের রিপোর্টকে ভিত্তি করে সমাধান বের করতে হবে। আজ মঙ্গলবার ডিবেট ফর ডেমোক্রেসি এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে রাজধানীর এফডিসিতে ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টা’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু…

Read More

ভারতের অর্থমন্ত্রী ঢাকায় আসছেন আজ

ঢাকা, ৩ অক্টোবর : ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মঙ্গলবার ঢাকায় আসছেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে তিনি তিনদিনের এই সফরে আসছেন। ভারতের অর্থমন্ত্রীর সাথে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য উর্ধতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতি (এফআইসিসিআই)-র ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছেন। তিনদিনের সফরকালে অরুণ জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্যের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের পরিমান বৃদ্ধি পেয়েছে। দুই মন্ত্রী ২০১৫ সালের জুনে…

Read More

প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ

ঢাকা, ৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে বাংলাদেশ সময় আজ সকালে (ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিট) ওয়াশিংটন ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওয়াশিংটন থেকে টেলিফোনে বাসসকে বলেন, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে সোমবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ১৫ মিনিট) লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনার এয়ারপোর্ট ত্যাগ করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায়…

Read More

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে ডুমিনি

বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। আগামী ১২ অক্টোবর ব্লোয়েমফন্টেইনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে ডুমিনি অবসর নিয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সও আছেন দলে। এই ম্যাচকে তুলনামূরক তরুণ ক্রিকেটারদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান নির্বাচক লিন্ডা জন্ডি। তিনি বলেন, সাদা বলে খেলতে এটা আমাদের দলের সদস্যদের বড় একটা সুযোগ কনের দেবে। মার্করাম, মহারাজের মতো ক্রিকেটারদের সব ফরম্যাটে খেলতে অভ্যস্ত করবে। অবশ্য এই প্রস্তুতি ম্যাচের আগে আগামী ৬ অক্টোবর থেকে…

Read More

দায়িত্বে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে আছেন। আর এই সময়ে তার সমস্ত কার্যভার পালনের দায়িত্ব নিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে ওই ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর সোমবার রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতি কার্যভার পালনের দায়িত্বের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ০৩ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুরের বিষয়ে অনুমোদন করেছেন। আর এই সময়ে আপিল বিভাগের সমস্ত…

Read More

ছয় বছরের শিশুকে নির্মমভাবে হত্যা

শিশুটির বয়স ছয় বছর। নাম জারিয়া। বাবা-মায়ের সঙ্গে থাকত মাতুয়াইলের দরবেশ রোডের একটি বাড়িতে। তাদের পাশের কক্ষেই থাকতো রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। প্রতিবেশী রফিকুল ইসলাম বিভিন্ন সময় শিশুটিকে আদর করত। সেই রফিকুলই নির্মমভাবে শিশুটিকে হত্যা করেছে। রবিবার রাতে রফিকুলের ঘরের পাশের সানসেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তখন শিশুটির মুখের ভেতরে গুজে দেওয়া গামছা এবং ওড়না ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। রবিবার সকাল থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে পুলিশের সহায়তায় রফিকুল ইসলামের ঘরের পাশে সানসেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশী রফিকুল…

Read More

এখনও আমাকে যৌনদ্দীপক মেইল পাঠায় কঙ্গনা : হৃতিক

ঢাকা, ৩ অক্টোবর : ফের বিস্ফোরক হৃতিক রোশন। কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে আবার মুখ খুললেন তিনি। মুখ খুলেই ছুঁড়লেন মিসাইল। এই নিয়ে তিনি ২৯ পাতার একটি অভিযোগপত্রও জমা দিয়েছেন তিনি। অভিযোগপত্রটি জমা দিয়েছেন হৃতিকের আইনি উপদেষ্টা মহেশ জেঠমালানি। অভিযোগপত্রে বলা আছে, এখনও হৃতিককে মেইল পাঠান কঙ্গনা। মেইলে এমন কিছু থাকে যেগুলো ঘনিষ্ঠ কাউকেই পাটানো সম্ভব। সেগুলির প্রতিটিতে যৌন সম্পর্কিত বিষয় স্পষ্টভাবে বলা আছে। হৃতিককে “চিরন্তন প্রেমিক” বলেও উল্লেখ করেছেন কঙ্গনা। অভিযোগে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০১৩ সল পর্যন্ত কঙ্গনা আর হৃতিকের মধ্যে যোগাযোগ ছিল। পেশাগত কারণেই যোগাযোগ রেখেছিলেন তারা। কিন্ত…

Read More

শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চশিক্ষা নয় : নাহিদ

ঢাকা, ২ অক্টোবর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চ শিক্ষা নয়। উচ্চশিক্ষায় সেই বিষয়গুলোতে জোর দিতে হবে, যেগুলোর মাধ্যমে বাস্তবে কাজ করা যায়। তিনি বলেন, ‘উচ্চশিক্ষার প্রচলিত ধারা পরিবর্তন করতে চাই। বিশ্ববিদ্যালয় মানে জ্ঞানচর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান ও নতুন জ্ঞান সৃষ্টি করা। এ ধারায় আমরা এগিয়ে যাচ্ছি’। মন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটরিয়ামে ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নাহিদ বলেন, ‘শিক্ষার লক্ষ্য নিয়ে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তাদের সরকার সহযোগিতা করে…

Read More