ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা

ঢাকা, ১৬ অক্টোবর : ক্যাবল মেরামত ও সংস্কার কাজের জন্য দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) আগামী ২২ অক্টোবর থেকে পরবর্তী তিনদিন অর্থাৎ ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-ইউ-৫) দিয়ে বিকল্প ব্যবস্থায় দেশে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখা হবে। সংশ্লিষ্ট খাতের সঙ্গে সম্পৃক্তরা আশঙ্কা প্রকাশ করেছেন, এতে ব্যান্ডউইথ ঘাটতিতে ওই সময় ইন্টারনেট সেবায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। এরই মধ্যে দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে ওই তিন দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ইন্টারনেট সেবাদান…

Read More

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত ১

খুলনা, ১৬ অক্টোবর : সুন্দরবনকেন্দ্রিক বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো. মোক্তার মোল্লা র‌্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলখাল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স এ তথ্য জানান। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের কথা জানান তিনি। তবে মোক্তার মোল্লা নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পরে র‌্যাবের প্রেসনোটের মাধ্যমে জানানোর কথা বলেন মেজর সোহেল। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তার মোল্লা সকাল ৯টার দিকে নিহত হয়েছেন।

Read More

ইসির সঙ্গে সংলাপে ১১টি প্রস্তাব দেবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

ঢাকা, ১৬ অক্টোবর : নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ১১টি প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী বুধবার (১৮ অক্টোবর) ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়। ওবায়দুল কাদের রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যোগদানকৃত নতুন সচিব মো. নজরুল ইসলাম’কে বরণ এবং বিদায়ী সচিব এমএএন ছিদ্দিককে বিদায় জানানো অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের…

Read More

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

কক্সবাজার, ১৬ অক্টোবর : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরো একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার নারী ও চার শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে। টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, সোমবার ভোরে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধারে নেমেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আট রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল…

Read More

বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

কিম্বার্লি, ১৬অক্টোবর : ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে সবচেয়ে কম ম্যাচে অংশ নিয়ে ৫ হাজার রান ও ২শ’ উইকেট শিকারের মালিক হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান। এমন কীর্তিতে সাকিব বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হলেও ম্যাচ বিবেচনায় সবার উপরে তিনিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২৯ রান করার পথে এই বিশ্বরেকর্ডের মালিক হন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের ওয়ানডে পরিসংখ্যান ছিলো- ১৭৭ ম্যাচে ৪৯৮৩ রান ও ২২৪ উইকেট। ২শ’ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি। তাই ব্যাট হাতে আর ১৭ রান করলেই ৫…

Read More