প্রধান বিচারপতি সিনহা বিদেশ যাচ্ছেন!

শিগগিরই বিদেশ যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা! চিকিৎসার জন্য তিনি কানাডা অথবা অস্ট্রেলিয়া যেতে পারেন। এ লক্ষ্যে ভিসা গ্রহণের প্রক্রিয়া দু’একদিনের মধ্যে শুরু হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এই দুটি দেশে প্রধান বিচারপতির দুই কন্যা বসবাস করছেন। এদিকে ছুটিতে গিয়ে গতকাল মঙ্গলবার সারাদিন রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের বাসভবনেই অবস্থান করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। বাসায় অবস্থান করলেও তার সঙ্গে কারো দেখা করার অনুমতি মেলেনি। বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে প্রধান বিচারপতির আকস্মিক ছুটিতে যাওয়ার ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এমনকি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরাও…

Read More

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ১০টি ফাইল ছেড়েছেন

ঢাকা, ৪ অক্টোবর : বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ডিজিটাল মাধ্যমে ১০টি জরুরি ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় বিকাল) তিনি যুক্তরাজ্যের রাজধানী পৌঁছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে আজ সকালে টেলিফোনে জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে মঙ্গলবার ১০টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট ৬১টি ই-ফাইল ছেড়েছেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানকালে জরুরি ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য তিনি আগেই তাঁর অফিসকে নির্দেশনা দিয়েছিলেন। তিনি…

Read More

বুড়িগঙ্গায় যুবকের গলিত লাশ

ঢাকা, ৪ অক্টোবর : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, পোস্তগোলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় মঙ্গলবার রাতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। এসআই শহিদুল বলেন, অর্ধগলিত লাশটি দেখে শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যায়নি। দেখে মনে হয়েছে, ৫/৬ দিন আগে ওই যুবকের…

Read More

ফেসবুক লাইভে ডিভোর্সের কথা স্বীকার

একটি ১৬ বছরের ময়ে। বাবা জোর করে বিয়ে দেয় স্কুলের গণ্ডি পাড় হতে না হতেই। সমাজের কাছে সে বিবাহিত। হাসিমাখা মুখে বিয়ের আসরে নববধু সাজে বেনারসি পড়লেও বুকের ভেতর ছিলো চাপা কান্না। যে কান্না একটি কিশোরী মেয়ের কান্না। মাঝে মাঝে সমাজ এ কান্না শোনেনা। কিন্তু মেয়েটির মধ্যে ছিলো চেপে থাকা আলোর দ্যুতি। যা একদিন প্রকাশ পাবেই। ঘটেছেও তাই। মফস্বলের সেই মেয়েটির মাথায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট। যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে। তবে এর অন্তরালে রয়েছে একটি কিশোরি মেয়ের প্রতিবাদের ভাষা। মেয়েরাও পারে! নিজের দুঃখ ও সংগ্রামের কথা জানালেন বিতর্কিত ‘মিস…

Read More

ফের দলে ফিরছেন নাসির!

ঢাকা, ৪ অক্টোবর : একসময় দুর্দান্ত পারফর্ম দেখিয়ে বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন নাসির হোসেন। ফর্ম না থাকা এবং বিভিন্ন কারণে দল থেকে বাদ পড়েন এই মিস্টার ফিনিশারখ্যাত নাসির। এরপর পর থেকে নাসির জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই রয়েছেন। স্থায়ীভাবে দলে আর জায়গা করে নেওয়া হয়ে উঠেনি তার আর। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের একাদশে ছিলেন নাসির। তবে দুই টেস্টের সিরিজে ভালো করতে না পারায় আবারো বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি নাসিরের। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে তার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলের…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

কিশোরগঞ্জ, ৪ অক্টোবর : কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহাগ নামে একজন নিহত হয়েছেন। তবে তার আগে পুলিশের হাতে গ্রেপ্তার হন সোহাগ। পুলিশের দাবি, নিহত সোহাগ ডাকাত দলের সদস্য। বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভৈরব…

Read More

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

ঢাকা, ৪ অক্টোবর : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে দেশে ফেরার সময়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আগামী ৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের সকল দলীয় সংসদ সদস্যদের সাথে এই…

Read More

বাংলাদেশ-ভারত ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় এলওসি চুক্তি স্বাক্ষর আজ

ঢাকা, ৪ অক্টোবর – ভারত ও বাংলাদেশ আজ বুধবার ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় ক্রেডিট লাইন (এলওসি) চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকায় সফররত ভারতের অর্থ ও কর্পোরেট মন্ত্রী অরুন জেটলির উপস্থিত থাকবেন। অর্থমন্ত্রনালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব এবং ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেয়া হয়। গত ছয় বছরে বাংলাদেশকে…

Read More

রোহিঙ্গা গ্রামগুলো পুড়ে ছাই : কূটনীতিকদের বিবৃতি

ঢাকা, ৪ অক্টোবর : মিয়ানমারে কর্মরত অধিকাংশ পশ্চিমা দেশসহ ২০ দেশের রাষ্ট্রদূত এক যুক্ত বিবৃতিতে বলেছেন, তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা গ্রামগুলো পরিদর্শনকালে দেখেছেন যে তাদের বাড়ি-ঘর পুড়ে ছাই। মঙ্গলবার বসতবাড়ির বাসিন্দারা অন্য কোথাও পালিয়ে গেছে এবং তারা সেনাবাহিনীর সহিংসতায় ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখেছেন। গতকাল ওই অঞ্চলে মিয়ানমার সরকারের সহযোগিতায় রাখাইন সফর শেষে কূটনীতিকরা বলেন, ‘আমরা দেখেছি গ্রামগুলো পুড়ে গেছে এবং সেখানে কোন মানুষজন নেই… সেখানকার সহিংসতা অবশ্যই থামাতে হবে।’ কূটনীতিকরা বলেন, ‘আমরা ওই সফরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখেছি’ এবং ‘আমরা আরেকবার আহ্বান জানাচ্ছি সেখানে যেন মানুষ নির্বিঘেœ বসবাস করতে পারে।…

Read More

রাজস্ব সংগ্রহে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : এনবিআর চেয়ারম্যান

সিলেট, ৪ অক্টোবর : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, রাজস্ব সংগ্রহে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছি। সবাই মিলে কাজ করার ফলে এখন বিদেশ নির্ভরতা কমছে।’ এনবিআর চেয়ারম্যান আজ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব-জনকল্যাণে রাজস্ব’ শীর্ষক রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) এস এম আশরাফ হোসেন, সদস্য (কর প্রশাসন…

Read More