বুড়িগঙ্গায় যুবকের গলিত লাশ

Las-ঢাকা, ৪ অক্টোবর : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, পোস্তগোলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় মঙ্গলবার রাতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।

এসআই শহিদুল বলেন, অর্ধগলিত লাশটি দেখে শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যায়নি। দেখে মনে হয়েছে, ৫/৬ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Related posts

Leave a Comment