১১ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে…
Read MoreDay: November 11, 2026
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা ও কালী পূজার শেষ দিন
ষ্টাফ রিপোর্টার,১১ নভেম্বর ২০২৬(বিবিনিউজ): কার্তিকের অমাবস্যা তিথিতে প্রদীপের আলোয় অশুভ শক্তি বিনাশ আর আলোর জয়গান গাওয়ার মধ্য দিয়ে ঢাকার সাভার ও ধামরাইয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা ও কালী পূজা। চার দিনব্যাপী এই উৎসবে মেতে উঠেছে পুরো জনপদ। আজ রাতেই শেষ হচ্ছে এর আনুষ্ঠানিকতা।গত ৪দিন যাবৎ প্রতিনি বিকালে থেকে রাত ১১ টা পর্ষন্ত ঢাকার সাভারের নামা বাজার রামকৃষ্ণ মন্দির ও পঞ্চবটী আশ্রমসহ বিভিন্ন মন্ডপে নামে ভক্তদের উপচে পড়া ভিড়। এবারে নামা বাজারে প্রধান আকর্ষণ ছিল কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মূল মন্ডপ ও প্রতিমা। এদিকে…
Read Moreআশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ১০-১২টি পোশাক কারখানা ছুটি,সাভারে স্বাভাবিক
ষ্টাফ রিপোর্টার,১১ নভেম্বর২০২৬(বিবিনিউজ):আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ১০-১২টি তৈরি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিলে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা করেন কর্তৃপক্ষ। শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানায়,সকালে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করে মালিকপক্ষ। এছাড়া অন্যঅন্য পোশাক কারখানা গুলোতে কাজ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী জানান, অপরদিকে সাভারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
Read More