সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা ও কালী পূজার শেষ দিন

ষ্টাফ রিপোর্টার,১১ নভেম্বর ২০২৬(বিবিনিউজ): কার্তিকের অমাবস্যা তিথিতে প্রদীপের আলোয় অশুভ শক্তি বিনাশ আর আলোর জয়গান গাওয়ার মধ্য দিয়ে ঢাকার সাভার ও ধামরাইয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা ও কালী পূজা। চার দিনব্যাপী এই উৎসবে মেতে উঠেছে পুরো জনপদ। আজ রাতেই শেষ হচ্ছে এর আনুষ্ঠানিকতা।
গত ৪দিন যাবৎ প্রতিনি বিকালে থেকে রাত ১১ টা পর্ষন্ত ঢাকার সাভারের নামা বাজার রামকৃষ্ণ মন্দির ও পঞ্চবটী আশ্রমসহ বিভিন্ন মন্ডপে নামে ভক্তদের উপচে পড়া ভিড়।

এবারে নামা বাজারে প্রধান আকর্ষণ ছিল কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মূল মন্ডপ ও প্রতিমা। এদিকে সাভারের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতারা। উত্তম ঘোষের মন্দির থেকে ৫৫টি ঢোলের বাদ্যের মাধ্যমে অতিথিদের জমকালো অভ্যর্থনা জানানো হয় এবং ঢোলক দল বিভিন্ন শ্যামা মন্দির পরিদর্শন করেন।
অপরদিকে সাভারের কাজী মোকমাপাড়া বাঘ মন্দিরেও শ্যামা পূজার ভারতের পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্ম্যের আদলে এখানে শ্যামা ও কালা মায়ের পূজা চলছে। মায়ের ‘চরণ’ ব্রতী হয়ে অশুভ শক্তি, অন্যায় ও অত্যাচার বিনাশের প্রার্থনা জানিয়ে ভক্তরা এই আরাধনায় অংশ নিচ্ছেন।
চার দিনব্যাপী শেষ দিনেও এই পূজায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার দর্শক ও পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

Related posts

Leave a Comment