ষ্টাফ রিপোর্টার,১১ নভেম্বর২০২৬(বিবিনিউজ):আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ১০-১২টি তৈরি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিলে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা করেন কর্তৃপক্ষ।

শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানায়,সকালে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করে মালিকপক্ষ। এছাড়া অন্যঅন্য পোশাক কারখানা গুলোতে কাজ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী জানান, অপরদিকে সাভারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
