ইপিজেড তৈরিতে রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে: তোফায়েলবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (ইপিজেড) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান-শিল্পকারখানা প্রতিষ্ঠা করা এবং সেখানকার মূল্যবান সম্পদের জন্যই রাজ্যটি থেকে রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে কূটনৈতিক উপায়ে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে কোরিয়ান শোকেস প্রদর্শনী উদ্বোধনের সময় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। কোরিয়া-বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স (কেবিসিসিআই) আয়োজিত প্রদর্শনীটি আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। এতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ইলেকট্রনিক, মোটরগাড়ি, তৈরি পোশাক উৎপাদন সরঞ্জামসহ পণ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, এখনো মিয়ানমার থেকে ৫ লাখ…

Read More