বাংলাদেশের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি তুলে নিলেন নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সেঞ্চুরি করতে তিনি মাত্র ৬৮ বল খরচ করেন। এর আগে সাব্বিরের বল বাউন্ডারিতে পাঠিয়ে ৩৪ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন। এটি তার বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। পার্লে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দারুণ সূচনার পর জোড়া আঘাত আনেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এক ওভারেরই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। দলীয় ৯০ ও ব্যক্তিগত ৪৬ রানে আউট হন ডি কক। একই ওভারের শেষ বলে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হন অধিনায়ক ফাফ…
Read MoreDay: October 18, 2017
সাভারে একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
সাভারে একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী বাসষ্ট্যান্ড থেকে জামসিং থেকে এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সাভার পৌরসভার বাস্তবায়নে ও জিওবি ও ওএফআইডির অর্থায়নে প্রায় ১ কোটি ২২ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যায়ে রাস্তাটি আর সিসি পাইপ ড্রেন হয়ে নির্মাণ হবে। রাস্তাটি এতদিন ভাঙ্গাচুড়া থাকায় জনগণ দুর্ভোগে পড়েছিলো। রাস্তা উদ্বোধনের এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন সাভার পৌর…
Read Moreআওয়ামী লীগের প্রস্তাব ইতিবাচক মনে করে ইসি : ওবায়দুল কাদের
ঢাকা, ১৮ অক্টোবর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দেয়া আওয়ামী লীগের প্রস্তাবসমূহকে ইতিবাচক মনে করে কমিশনার। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার অনুষ্ঠিত সংলাপ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নির্বচান কমিশনের সাথে এই সঙ্গে সংলাপে অংশগ্রহণ করে। প্রায় দেড় ঘন্টা ধরে চলা এ সংলাপে দলের পক্ষ থেকে ১১টি প্রস্তাব দেয়া হয়। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে দেয়া ১১…
Read Moreবিটিসিএল-এর জন্য একনেকে ২৫৭৩.৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাকা, ১৮ অক্টোবর : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) টেলি ডেনসিটি ও টেলি এক্সেস ফ্যাসিলিটি সম্প্রসারণের মাধ্যমে দেশে নির্ভরযোগ্য আধুনিক টেলিযোগাযোগ সার্ভিস গঠনে ২,৫৭৩.৪০ কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ‘মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল কানেক্টিভিটি’ শীর্ষক এই প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, সভায় ৫,৭৮৩.৪ কোটি টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, এসব প্রকল্পে মোট ব্যয়ের ৩,২৯৬.৩২ কোটি টাকা…
Read Moreশেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ
ঢাকা, ১৮ অক্টোবর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ শেখ রাসেলের জন্মদিন…
Read Moreপাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২, আহত ৬
ইসলামাবাদ, ১৮ অক্টোবর : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে দুই সদস্য নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় উর্দু টিভি চ্যানেল বুধবার এ খবর জানায়। খবর সিনহুয়ার। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে নিয়মিত টহলকালে স্থানীয় সময় সকাল ৯টা ১৫মিনিটের দিকে এ হামলা চালানো হয়। এ হামলার পরপরই পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা বিস্ফোরণ স্থলে পৌঁছায়। হতাহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত…
Read Moreবঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব অনু মারা গেছেন
ঢাকা, ১৮ অক্টোবর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম. নূরুল ইসলাম (অনু) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত নূরুল ইসলাম অনুর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব এ এম.…
Read Moreউ. কোরিয়ার সাথে ট্রাম্পের ‘ভয়ঙ্কর’ বাগযুদ্ধের সমালোচনা হিলারির
সিউল, ১৮ অক্টোবর : যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উত্তর কোরিয়ার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ভয়ঙ্কর বাগযুদ্ধের’ কঠোর সমালোচনা করে বুধবার বলেছেন, টুইটারে ট্রাম্পের এ ধরণের বক্তব্যে কেবলমাত্র মনোযোগ আকর্ষণের চেষ্টা করা পিয়ংইয়ংয়ের শাসকই লাভবান হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা। রাজনৈতিক অঙ্গনে কয়েক দশকের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হিলারি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের কাছে হেরে যান। কোরীয় উপদ্বীপে সাম্প্রতিক সময়ের তীব্র উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের নতুন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পরস্পরকে পাল্টাপাল্টি হুমকি দিয়ে যাচ্ছেন। এ বাগযুদ্ধে ট্রাম্প কিমকে ‘রকেট ম্যান’ এবং কিম ট্রাম্পকে…
Read Moreঝনাইদহে সাপের কামড়ে ভাই-বোনের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে সাপের কামড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, ওই গ্রামের আবুল কাট্টের মেয়ে মিম খাতুন ( ১২) ও ছেলে আরাফাত হোসেন ( ৮ )। নিহত দুইজনেই বিপ্রবগদিয়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। ওই গ্রামের হাইস্কুল শিক্ষক সাচ্চু জোয়ার্দ্দার জানান, রাতে খেয়ে তারা মায়ের সাথে ঘুমিয়ে ছিল। এরপর কোন এক সময় সাপ তাদের কামড় দেয়। টের পাওয়ার পর ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হয়। শৈলকুপা হাসপাতালেও নিয়ে আসা হয়। সেখানে মিম মারা যায়। আরাফাতকে ঝিনাইদহ হাসপাতালে পাঠান হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল…
Read Moreতাড়াশে ধান-চালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জের তাড়াশে মো. আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীর ধান-চালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধান, চাল, গুড়াসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের এ ঘটনা। গ্রামবাসী জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ওই ব্যবসায়ীর পুরো গুদাম ঘরে রাখা প্রায় ৪শ মণ ধান, ১শ মণ চাল, ২শ মণ খুদ, ৩শ মণ গুড়া, গুদাম ঘরের চাল, আসবাব পত্র এবং নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসী…
Read More