সাভারে একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

amnamসাভারে একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী বাসষ্ট্যান্ড থেকে জামসিং থেকে এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সাভার পৌরসভার বাস্তবায়নে ও জিওবি ও ওএফআইডির অর্থায়নে প্রায় ১ কোটি ২২ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যায়ে রাস্তাটি আর সিসি পাইপ ড্রেন হয়ে নির্মাণ হবে।
রাস্তাটি এতদিন ভাঙ্গাচুড়া থাকায় জনগণ দুর্ভোগে পড়েছিলো। রাস্তা উদ্বোধনের এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন সাভার পৌর এলাকার সকল রাস্তা ঘাট উন্নয়ন করা হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি স্থানীয়দের এসময় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
রাস্তা উদ্বোধনের সময় এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি,স্থানীয় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা,ইয়াছমিন আক্তার সাথী,যুবলীগ নেতা শেখ ছাইদ,ছাত্রলীগ নেতা মাসুদ খাঁন রানাসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment