এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরি

abdবাংলাদেশের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি তুলে নিলেন নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সেঞ্চুরি করতে তিনি মাত্র ৬৮ বল খরচ করেন।

এর আগে সাব্বিরের বল বাউন্ডারিতে পাঠিয়ে ৩৪ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন। এটি তার বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি।

পার্লে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দারুণ সূচনার পর জোড়া আঘাত আনেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এক ওভারেরই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন।

দলীয় ৯০ ও ব্যক্তিগত ৪৬ রানে আউট হন ডি কক। একই ওভারের শেষ বলে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হন অধিনায়ক ফাফ ডু প্লেসি। বল বুঝতে না পেরে বোল্ড হন ডু প্লেসি। ৩৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২৫১। এবি ডি ভিলিয়ার্স ৭৩ বলে ১০৭ ও জেপি ডুমিনি ৭ বলে ৪ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হয়েছে।

এর আগে পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের লক্ষ্য দিয়েও ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে হেরে গেল সিরিজ হাতছাড়া হয়ে যাবে মাশরাফি বাহিনীর।

Related posts

Leave a Comment